চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এজেন্সির বিরুদ্ধে নানা অভিযোগ, ২৫ হজযাত্রীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের ১৪২টি দেশের মুসল্লির পদচারণায় এখন  মুখর পবিত্র নগরী মক্কা আল মুকাররম। পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত  প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা।

কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ করেছেন হজ যাত্রীরা। অসুস্থতা, ও বার্ধক্যজনিত কারণে ২৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

১১ সেপ্টেম্বর আরাফাত ময়দানে অবস্থানের মধ্য দিয়ে  পবিত্র হজ পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজকে সামনে রেখে বাংলাদেশ থেকে যাওয়া হাজিদের সেবা দিতে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার নার্স এবং হজ কর্মীরা।

Banglabid

বেসরকারি বেশ কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন হজ যাত্রীরা। প্রতারক এজেন্সিগুলোর বিরুদ্ধে মক্কায় বাংলাদেশ হজ মিশনে অভিযোগের পরও চরম বিড়ম্বনার শিকার হয়েছেন শতাধিক হজযাত্রী।

প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মেদ ইয়াকুব আলী জানান, বেশ কিছু ট্রাভেল এজেন্সির মালিকদের ভাড়া নেয়া কিছু ঘরে প্রায় ৪০ হাজারের মতো হাজি রয়েছেন। সেসব জায়গায় হাজিরা খুব কষ্ট পাচ্ছেন। সেখানে রাস্তাঘাটও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  নেয়ার কথা জানিয়েছেন  মক্কায় বাংলাদেশ হজ মিশন।

Reneta

হজ অফিসার মোহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, কোনো হজ এজেন্সি যদি হাজিদের সঙ্গে প্রতারণা করে বা তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চলতি হজ মৌসুমে প্রচণ্ড গরমের কারণে হজ যাত্রীদের ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রশাসন।  জিকা ভাইরাসের কারণে উগান্ডাসহ অন্যান্য দেশের হজ যাত্রীদের ব্যাপারে সতর্কতা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মক্কাহজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রেতাদের নজর দেশী গরুর দিকেই

পরবর্তী

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে চার্জশিট

পরবর্তী

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে চার্জশিট

বুধবার থেকে ইউটিউবে লাকী আখন্দের মিউজিক ভিডিও

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT