চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এজন্যই তো মেসি-রোনালদোর সাথে নাম আসছে হালান্ডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১০, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বের শীর্ষ ফুটবল তারকা হালান্ডের ছবি, খেলাধুলা ও প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ

তার পেছনে ম্যানসিটি, ম্যানইউ, বায়ার্নের মতো জায়ান্ট ক্লাবগুলো কেনো অর্থের বস্তা নিয়ে লাইনে দাঁড়িয়েছে, সেটি আরেকবার প্রমাণ করলেন আর্লিং হালান্ড। দারুণ নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে নিয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডকে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড। ম্যাচের ৩৫ ও ৫৪ মিনিটে গোল দুটি করে বরুশিয়াকে কোয়ার্টারে নেন নরওয়েজিয়ান তারকা। প্রথম লেগে সেভিয়ার মাঠ থেকে ৩-২ গোলে জিতে এসেছিল বরুশিয়া। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে সেরা আটে গেল জার্মান দলটি।

২০ বছর বয়সী হালান্ড জোড়া গোলের রাতে এক হালি রেকর্ডের পাতায় নাম তুলেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ১৪ ম্যাচে ২০ গোল হয়ে গেল তার। এরচেয়ে কম বয়সে উয়েফা সেরার লড়াইয়ে গোলের এই মাইলফলকে যেতে পারেননি আর কেউই।

মজার বিষয় হল, দুই গোলমেশিন লিওনেল মেসির ২০ গোল হতে খেলতে হয়েছিল ৪০ ম্যাচ, আর ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছিল ৫৬ ম্যাচ করে। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সী হিসেবে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ডও এখন হালান্ডের। এই মৌসুমে ৬ ম্যাচে তার নামের পাশে ১০ গোল।

কম বয়সে ২০ গোলের রেকর্ড হালান্ড কেড়েছেন সময়ের আরেক তারকা বিশ্বকাপজয়ী কাইলিয়ান এমবাপের থেকে। প্রতিযোগিতাটির ইতিহাসে নরওয়েজিয়ান হিসেবে সর্বোচ্চ গোলও এখন হালান্ডের। ১৯ গোল আছে ম্যানইউর বর্তমান কোচ ওলে গানার সুলশেয়ারের।

সঙ্গে ২১ বছরে পদার্পণের আগে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়াও হল হালান্ডের। তার বয়স ২০ বছর ২৩১ দিন। এখানেও পেছনে ফেলেছেন ফ্রান্স তারকা এমবাপেকে।

২০ বছরে থাকতেই ১০০তম ক্যারিয়ার গোল হয়ে গেল হালান্ডের, ১৪৭ ম্যাচে। তারমধ্যে আছে বরুশিয়ায় ৫০ ম্যাচে ৪৬ গোল, সলসবুর্গে ৪৬ ম্যাচে ৪৭ গোল, এবং নরওয়ের হয়ে ৭ ম্যাচে ৬ গোল। চলতি মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল হল সব প্রতিযোগিতা মিলিয়ে।

ব্রাজিল কিংবদন্তি পেলে ৮৬ ম্যাচে শততম গোল করেছিলেন ১৮ বছর বয়সে থাকতেই। আরেক ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনাল্ডো ১০৮ ম্যাচে শততম ছুঁয়েছেন। ২০ বছর বয়স পর্যন্ত ১৭৫ ম্যাচ খেলে এমবাপে, রোমারিও ২৩ বছরে এসে ১৭৫ ম্যাচে, নেইমার ২০ বছরে ১৮৪ ম্যাচে, মেসি ২২ বছরে ২১০ ম্যাচে, লেভান্ডোভস্কি ২৩ বছরে এসে ২১৬ ম্যাচে, ইব্রাহিমোভিচ ২৫ বছর বয়সে ২৭০ ম্যাচে মাইলফলকটি ছুঁয়েছিলেন।

কিংবদন্তিদের মধ্যে ১০০তম গোলে পৌঁছাতে সবচেয়ে বেশি ম্যাচ লেগেছিল রোনালদোর, সিআর সেভেন ২২ বছরে এসে ৩০১ ম্যাচে ছুঁয়েছেন এই মাইলফলক।

ট্যাগ: এমবাপেনরওয়েবরুশিয়ামেসিরোনালদোলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদে বৈজ্ঞানিক কেন্দ্র তৈরি করবে চীন-রাশিয়া

পরবর্তী

সুলতানা’স ড্রিমের জন্য কর্মশালায় ১৬ নারী নির্মাতা

পরবর্তী
নিশব্দ ভাঙার ক্যাম্পেইন পোস্টার, গল্প বলার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

সুলতানা’স ড্রিমের জন্য কর্মশালায় ১৬ নারী নির্মাতা

আইসিইউতে থাকা মওদুদ আহমেদ, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিইউতে মওদুদ আহমেদ

সর্বশেষ

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT