চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখনো বাবার মুখে উজ্জ্বল আলো, বেঁচে থাকার দ্যুতি ছড়াচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A
আমজাদ হোসেন

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের অভিনেতা ও নির্মাতা আমজাদ হোসেন। নির্মাতা সোহেল আরমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আমজাদ হোসেনের শারীরিক অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে।

সোহেল আরমান বলেছেন, ‘সকল প্রশংসা পরম করুণাময় আল্লাহতালার। দুদিন পর ডাক্তার পোংসাথর্ন ( নিউরো মেডিসিন ইনটেনসিভ কেয়ার) আজ দুপুরে আমাকে ডাকলেন, সাথে বড় ভাইয়াও ছিল। আমাদের নিয়ে আলাদা করে বসলেন, কিছু একটা বলবেন বুঝতেই পারছিলাম তবে সেটা ভালো না মন্দ বুঝতে পারছিলাম না। খুব ঘাবড়ে যাচ্ছিলাম। ডাক্তার সেটা বুঝতে পেরে বললেন, তোমার বাবার অবস্থা আগের চেয়ে ভালো। তাদের দেয়া ট্রিটমেন্ট আর মেডিসিন খুব ভালো কাজ করছে বাবার উপর। বাবার কিডনি ক্রিটিনাইন লেভেল কমেছে, ইনফেকশন গুলো আর বাড়েনি, ব্লাড প্রেশার স্বাভাবিক হচ্ছে, হার্ট বিটের রেসপন্স ও ভালো।

আরও ভালো লাগলো যখন জানলাম বাবার যে প্লাটিলেটস ২০ হাজারে নেমে গিয়েছিল তা এখন ৫৫ হাজার এর একটু উপরে। বাকি থাকলো ব্রেন ড্যামেজ এর বিষয়টা। এটা নিয়ে ডাক্তাররা ৭ দিন পর বলতে পারবেন। আদৌ বাবা তার স্মৃতি শক্তি বা চোখ খুলে তাকাতে পারবেন কিনা। যদিও ডাক্তাররা মনে করছেন খুব মারাত্মক স্ট্রোক করাতে বাবার ব্রেন এ অনেক পরিমাণ ড্যামেজ হয়ে গেছে ইতিমধ্যেই। তারপর ও এখানকার ডাক্তাররা হাল ছাড়তে নারাজ।

Banglabid

বাবার মাথায় অনেক উন্নত মানের মেডিসিন পাঠানো হচ্ছে। এইসব তথ্য দিয়ে বাবার ডাক্তার বেরিয়ে গেলেন। যাওয়ার সময় উনিও সৃষ্টিকর্তার কাছে দোয়া করলেন… আর আমাদের দুই ভাইকে বললেন, ‘লেটস হোপ অ্যান্ড প্রে। উই আর ডুইং আওয়ার লেভেল বেস্ট।’

এরপরই বাবা কে দেখতে দেয়া হলো। অনেকক্ষণ অপেক্ষার পর দেখলাম। বেশ পরিপাটি করে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আইসিইউ তে বাবাকে রাখা হয়েছে। অনেক ক্লান্ত হলে বাবা বাসায় যেভাবে ঘুমাতো, ঠিক তেমনি। চোখে পানি আসলেও শান্তি পেলাম, বাবা তার শ্রেষ্ঠ চিকিৎসা পাচ্ছেন। আল্লাহ সত্যি মেহেরবান।

এখনও বাবার মুখে উজ্জ্বল আলো। বেচে থাকার দ্যুতি ছড়াচ্ছে। আপনারা দোয়া করবেন তার জন্য।’

Reneta

১৮ নভেম্বর সকালে আদাবরের বাসায় ব্রেন স্ট্রোক করেন আমজাদ হোসেন। দ্রুত তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি হাসপাতালের আইসিইউ বিভাগের লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন। আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ৪২ লাখ টাকা প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনলিড বিনোদনসোহেল আরমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিবন্ধীদের জন্য আলাদা নীতিমালা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

শহীদ মিনারে আনোয়ার হোসেনকে শেষ শ্রদ্ধা

পরবর্তী
আনোয়ার হোসেন

শহীদ মিনারে আনোয়ার হোসেনকে শেষ শ্রদ্ধা

ভুল থাকা সত্ত্বেও আ. লীগের অনেক নেতার মনোনয়নপত্র বৈধ: রিজভী

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT