চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখনও চাই বাংলাদেশ ভাল করুক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বাংলাদেশ দলের হেড কোচের ভূমিকায় ছিলেন সাড়ে তিন বছর। চণ্ডিকা হাথুরুসিংহের মিরপুর স্টেডিয়ামের সবকিছুই নখের মত চেনা। কুয়াশাঢাকা শীতের সকালে সেই স্টেডিয়ামে এসেই ধরলেন একাডেমি মাঠের পথ। সেখানে বিসিবির গ্রাউন্ডম্যানদের সঙ্গে কুশলাদি বিনিময় করে নেমে গেলেন ম্যাথুজবাহিনীকে অনুশীলন করাতে। দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢুকতেই দেখা হল মাশরাফী-সাকিবদের সঙ্গে। শুভেচ্ছা বিনিময় সেরে সোজা চলে গেলেন সংবাদ সম্মেলন কক্ষে। জানালেন, বাংলাদেশ ভাল করুক এখনও সেটাই চান।

কড়া হেডমাস্টার হিসেবেই সবাই হাথুরুকে চেনেন। আবেগ তাকে স্পর্শ করে কমই। নিজেকে পেশাদার কোচ হিসেবে ভাবতে পছন্দ তার। তারপরও সংবাদ সম্মেলনে ছুটে এল একটি প্রশ্ন, পেশাদারিত্বের বাইরে আবেগ কী একটু হলেও ছুঁয়ে যায় না? হাথুরু উত্তর করলেন চেনা ঢংয়েই।

‘সাড়ে তিন বছর এখানে ছিলাম। আপনারা জানেন আমি খুব আবেগি মানুষ নই। আবেগ আমাকে ছুঁতে পারে না। তবে আমি এখনও চাই বাংলাদেশ ভাল করুক। শুভকামনা থাকবে খেলোয়াড়দের প্রতি। আমি তাদের নিয়ে নিবিড়ভাবে কাজ করেছি এবং তাদের খুব ভাল জানি। একইসঙ্গে চাই শ্রীলঙ্কা ভাল করুক। আমি এখন শ্রীলঙ্কার কোচ, আর এটাই আমার চাকরি।’

Banglabid

শ্রীলঙ্কা দল ঘিরেই এখন সব পরিকল্পনা হাথুরুর। লঙ্কানদের হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ। নতুন মিশন, সেটি আবার বাংলাদেশেই; এখানে আসতে পেরে টাইগারদের সাবেক কোচও বেশ রোমাঞ্চিত, ‘আমি খুব রোমাঞ্চিত বাংলাদেশে ফিরে। আমি সিরিজটির দিকে তাকিয়ে আছি।’

টাইগাররা সিরিজে ছেড়ে কথা বলবে না। ঘরের মাঠের বাঘদের মোকাবেলা করার বিষয়টা তাই চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন শ্রীলঙ্কার নতুন কোচ, ‘সিরিজটা আমি চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আমি রোমাঞ্চিত দারুণ প্রতিভাবানদের নিয়ে গড়া টিমের সঙ্গে কাজ করতে পেরে। আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। অনেক উন্নতিও করেছি। যে কারণ আমি খুব রোমাঞ্চিত।’

সাউফ আফ্রিকা সফরের মাঝপথে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে উধাও হয়ে গিয়েছিলেন হাথুরুসিংহে। পরে গোঁ-ধরে থেকে নিজের পদত্যাগপত্র গ্রহণ করতে একরকম বাধ্যই করেছেন! সেটায় কতটা পেশাদারিত্বের ছাপ ছিল, এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হল হাথুরুকে, ‘এটা আমার পেশার ব্যাপার। সেটা আমার ও বিসিবির মধ্যকার ব্যাপার। এটি নিয়ে মন্তব্য করতে চাই না।’

Reneta

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাথুরুসিংহে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শমরিতার ইন্টার্ন ডাক্তারদের দাবি মেনে নিলো কর্তৃপক্ষ

পরবর্তী

দুই সপ্তাহ আগেই মুক্তি পাবে ‘ডেডপুল ২’

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- ডেডপুল ২

দুই সপ্তাহ আগেই মুক্তি পাবে 'ডেডপুল ২'

ক্যানসারে আক্রান্ত ফুয়াদ

ভিডিও বার্তায় নিজের ক্যানসারের খবর দিলেন ফুয়াদ

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT