চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হারেই ওলট–পালট রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একটা মাত্র হার, আর তাতেই সব ওলট-পালট রিয়াল মাদ্রিদের। চরম চাপে ‘আদরে’র কোচ জিনেদিন জিদান, সমর্থকদের তোপের মুখে ক্লাব সভাপতি ফ্লোরেনটিনো পেরেজ। এর পাশাপাশি রিয়াল শিবিরে পাওয়া যাচ্ছে গৃহযুদ্ধের আভাসও।

কাতালানরা স্বাধীনতা ঘোষণার পর উত্তেজনা এমনিতেই ছিল। তার উপর লিগে এবারই অভিষিক্ত জিরোনার কাছে হেরে যায় রিয়াল। জাতীয় রাজনীতি আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে মৌসুমের শুরুতেই ৮ পয়েন্ট পিছিয়ে। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি লা লিগার চ্যাম্পিয়নরা।

মাত্র ছয় মাস আগেও দুরন্ত ম্যাজিক দেখাচ্ছিল জিদানের দল। সেই দলটাই এখন হতচ্ছাড়া অবস্থা। বলা হচ্ছে, ২০১৬’র জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে কঠিন অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে ফরাসি কিংবদন্তি।

Banglabid

সাবেক কোচ হোসে মরিনহোর মতই অবস্থা জিদানের। ২০১১-১২ মৌসুমে প্রথম ১০ ম্যাচ পরই বার্সার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়েছিল রিয়াল। এই অবস্থা থেকে দলকে বের করতে ব্যর্থ হয়েছিলেন মরিনহো। ফ্রেঞ্চম্যানকেও এখন তেমন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

জিরোনার কাছে হারের পর কোচের মতো সমর্থকদের তোপের মুখে পড়েন ক্লাব সভাপতি পেরেজ। তিনি আবার রাগ ঝাড়েন খেলোয়াড়দের ওপর।

মার্কা জানায়, ম্যাচ শেষে ড্রেসিংরুমে যান পেরেজ। এসময় তিনি খুবই রাগান্বিত ছিলেন। ম্যাচে প্রবল রাজনৈতিক উত্তাপ থাকলেও দলের এমন খেলা মেনে নিতে পারেননি সভাপতি। কোনও রকম সময় নষ্ট না করে দ্রুত ড্রেসিংরুম থেকে বের হয়ে যান পেরেজ।

Reneta

হারের পর রিয়ালের ড্রেসিংরুমে পাওয়া যাচ্ছে গৃহযুদ্ধের আভাসও। নিজেদের পারফরম্যান্স নিয়ে মাঠেই বিতর্কে জড়িয়ে পড়েন মার্সেলো এবং লুকা মদ্রিচ।

ব্রাজিল উইংগারের বিরুদ্ধে বল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। মদ্রিচকে সঙ্গে সঙ্গেই জবাব দেন মার্সেলো। দুজনের তর্ক-বিতর্কের ভিডিও প্রকাশ করেছে স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘দিপোর্তিস কুয়ার্তো’।

দলের অবস্থা আচ করতে পারছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই কঠিন এই পরিস্থিতি থেকে বের হতে ইতিবাচক মনোভাবের আহ্বান জানিয়েছেন তিনি। খুব বেশি কথা না বলে নিজের ইনস্টাগ্রামে সিআর সেভেন শুধু লিখেছেন, ‘ইতিবাচক মানসিকতা’ (পজিটিভ মাইনসেট)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT