৯ মাস যুদ্ধের পর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশ, তা এক সাগর রক্ত আর অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত।
মুক্তিযুদ্ধে অংশ নেয়া পুরো সশস্ত্র বাহিনী থেকে শুরু করে নাম না জানা সাধারণ মানুষ সবাই এ গৌরবের অংশীদার।
৩০ লাখ শহীদের আত্মাহুতি আর অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা। ডিসেম্বরের শুরু থেকেই সশস্ত্র বাহিনীসহ মুক্তিযোদ্ধারা চূড়ান্ত বিজয়টা হাতের কাছে দেখতে পাচ্ছিলেন। ১৬ই ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিটে বিজয়ের সেই ক্ষণ তাদের স্মৃতিতে চির ভাস্বর।
চূড়ান্ত বিজয়ের আগ মূহুর্তেও অবশ্য চট্রগ্রাম, সিলেটসহ অনেক জায়গায় পাকিস্তানী বাহিনীর সঙ্গে যুদ্ধ করছিলেন মুক্তিযোদ্ধারা।
স্বাধীন দেশের জন্য সশস্ত্র লড়াইয়ের ৯ মাস সবসময়ই মুক্তিযোদ্ধাদের কাছে বেদনামাখা এক গৌরবের ইতিহাস। তাদের অসীম সাহস ও ত্যাগেই স্বাধীন বাংলাদেশ আর অনন্য গৌরবের অংশ হয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনী।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








