চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে ব্যর্থতার দিনে ভারতের ইনিংসের হাল ধরেছিলেন কেএল রাহুল এবং সুর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে বোলিংয়ে কাজটা অনেকটা একাই সেরেছেন প্রসিধ কৃষ্ণা। তার তোপে ক্যারিবিয়ান দল গুটিয়েছে ১৯৩ রানে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে রোহিতের দল পেল ৪৪ রানের জয়।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের ছোড়া ২৩৭ রানের লক্ষ্যে ক্যারিবিয়ানরা থেমেছে ১৯৩ রানে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানের হার মেনেছিল সফরকারী দলটি। সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ ১১ ফেব্রুয়ারি।

সংক্ষিপ্ত স্কোর: ভারত (২৩৭/৯), ওয়েস্ট ইন্ডিজ (১৯৩/১০) ম্যাচ সেরা: প্রসিধ কৃষ্ণা (১২ রান খরচায় ৪ উইকেট)

Banglabid

এদিন, ভারতের ছোড়া মাঝারি লক্ষ্যে ভালো শুরু করলেও পরে খেই হারায় ক্যারিবিয়ানরা। সিরিজ বাঁচানোর ম্যাচে দলীয় শতরান তোলার আগেই হারায় টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন তিনে নামা সামারাহ ব্রুকস। ৩৪ রানে আখিল হোসেনের ব্যাট থেকে। অধিনায়ক পুরান ফেরেন ৯ রান করে।

মাঝারি লক্ষ্যকেও ক্যারিবিয়ানদের সামনে পাহাড় বানিয়ে দেন প্রসিধ। ৯ ওভারে মাত্র ১২ রান খরচা ৪টি উইকেট শিকার করেন এ ভারতীয় বোলার। দুটি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর।

এর আগে, টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ান বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। অধিনায়ক রোহিত, রিশাব পান্থ এবং বিরাট কোহলিতে সাজানো টপ অর্ডার হয় ব্যর্থ।

Reneta

দলীয় ৪৩ রানে তিন উইকেট হারিয়ে ফেলা দলকে পথ দেখান চার ও পাঁচে নামা কেএল রাহুল এবং যাদব। রাহুল ৪৮ বলে ৪৯ রান করে ফিরলেও ফিফটি করেন অন্য সঙ্গী। ৮৩ বলে ৬৪ রান করে অ্যালেনের বলে ফিরেন যাদব।

যাদব-রাহুল জুটি ভাঙার পর ধীরলয়ে এগোয় ভারতের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২৩৭ রান তুলে স্বাগতিক দলটি। ক্যারিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন ওডেন স্মিথ ও আলজেরি জোশেফ। একটি করে উইকেট তুলে নেন কেমার রোচ, ফাবিয়েন অ্যালেন।

সিরিজের শেষ ম্যাচ একই মাঠে আগামী ১১ তারিখ। সফরে দুদল তিন ম্যাচের টি-টুয়েন্টি খেলবে কলকাতায়। সিরিজটি শুরু হবে ১৬ ফেব্রুয়ারী থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুরানপ্রসিধভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজরাহুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাফ নদীতে মিয়ানমার বাহিনীর গুলিবর্ষণে এক জেলে নিখোঁজ

পরবর্তী

ড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ

পরবর্তী
ড. মোমেনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ

খালেদা জিয়া অ্যাওয়ার্ড গ্রহণের সময় বিএমএ’র সাবেক নেতাদের অভিনন্দন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় বিএমএ’র সাবেক নেতাদের অভিনন্দন

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT