চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচে বার্সার জোড়া হার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আগের ম্যাচেই স্প্যানিশ লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। সেই সঙ্গে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও এক পা দিয়ে রেখেছে। স্প্যানিশ কোপা ডেল রের ফাইনালে তো অনেক আগেই উঠে বাসে আছে। ফলে সব \মিলিয়ে আকাশেই উড়ছিল কাতালানরা।

উড়তে থাকা সেই বার্সাকে মাটিতে নামিয়েছে সেল্টা ভিগো। যদিও বার্সার দ্বিতীয় সারির দলই বলতে হবে খেলেছে। লিভারপুলের মাঠে দ্বিতীয় লেগের কঠিন পরীক্ষার কথা মাথায় রেখে শনিবার তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখে নামা দলটি হেরেছে ২-০ গোলে। সেল্টার হয়ে গোল করেছেন ম্যাক্সি গোমেজ ও ইয়াগো আসপাস। এই হারের ফলে লা লিগায় টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয়ের স্বাদ পেল কাতালানরা।

এই ম্যাচে অবশ্য জোড়া হার মিলেছে বলা যেতে পারে বার্সার। কারণ, ম্যাচের সঙ্গে ইনজুরির কারণে উসমান ডেম্বেলেকে হারিয়েছে তারা।

Banglabid

প্রতিপক্ষের মাঠে এদিন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, আর্তুরো ভিদাল ও ফিলিপে কৌতিনহোসহ মোট ৮ জনকে বেঞ্চে রেখে ম্যাচ শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। পরে ধাক্কাটাও বেশ বড়সড়ই খেয়েছে তারা। ম্যাচের শুরুতেই (৫ মিনিটের) ফ্রান্স তারকা উসমান ডেম্বেলে চোট পেয়ে মাঠ ছাড়েন।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে নেমে বার্সার রক্ষণে চাপ সৃষ্টি করে সেল্টা। যার ফলে দুটি গোল হজম করে কাতালানরা। ম্যাচের ৬৭ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার ম্যাক্সি গোমেস দলকে এগিয়ে দেন।

ম্যাচের ৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসপাস। ডি-বক্সে বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

Reneta

তবে হারলেও বিপদ নেই বার্সার। কেননা আগেই লিগ শিরোপা জিতে গেছে তারা। সব মিলিয়ে এবারের লা লিগায় এটি বার্সার তৃতীয় পরাজয়। ৩৬ ম্যাচে ২৫ জয় ও আট ড্রয়ে স্প্যানিশ জায়ান্টদের পয়েন্ট ৮৩।

রাতের অন্য ম্যাচে এস্পানিওলের মাঠে ৩-০ গোলে হেরেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। লেভান্তের কাছে ৪-১ গোলে হেরেছে রায়ো ভায়েকানো। আর আলাভেজকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল ভ্যালাদোলিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেম্বেলেবার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT