চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক মিনিট নীরবতায়’ ভাঙল ক্রিকেটের নিস্তব্ধতা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:২১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়ালেন ড্রেসিংরুমের সামনে। পেছনে সকল মাঠকর্মী, আর গ্র্যান্ড স্ট্যান্ডে দাঁড়িয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

করোনাভাইরাসে জীবন হারানো সকলের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালনের পর মিরপুরে শুরু হল ব্যাট-বলের লড়াই। ভাঙল ক্রিকেটের নিস্তব্ধতা।

দীর্ঘ সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন মুশফিক-লিটনরা। তিন দলের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশ। আসরের অপর দল তামিম ইকবাল একাদশ।

Banglabid

সব ম্যাচই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/bcbtigercricket সরাসরি সম্প্রচার করছে। খেলা দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল BCB Live-এও। বাংলাদেশ বেতার শোনাচ্ছে ধারাবিবরণী।

সর্বশেষ ১১ মার্চ জ্বলেছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইট। ঠিক সাত মাস পর আলোর ঝলকানি দেখা যাবে। তিন দলের আসরটির ফাইনাল ২৩ অক্টোবর।

Reneta

করোনাভাইরাসের কারণে অন্ধকারে চলে গিয়েছিল দেশের ক্রিকেট। ব্যাট-বলের লড়াইয়ে হোম অব ক্রিকেট এবার আলোকিত হওয়ার অপেক্ষায়।

তিন দলের আসরটি হবে ডাবল লিগ পদ্ধতিতে। একেকটি দল অপর দুই প্রতিপক্ষের সঙ্গে দু’বার করে লড়ার সুযোগ পাবে। দেশের শীর্ষ ক্রিকেটার ছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা দলের একঝাঁক তরুণ পাচ্ছেন ওয়ানডে টুর্নামেন্ট খেলার সুযোগ।

১২ দিনের ঘরোয়া আসরে বড় অঙ্কের আর্থিক পুরষ্কার থাকছে খেলোয়াড়দের জন্য। চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা। রানার্সআপ দল সাড়ে সাত লাখ। এছাড়া ম্যান অব দ্য সিরিজ পাবেন ২ লাখ টাকা।

সেরা ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার, ফাইনালের ম্যাচসেরা প্রত্যেকে এক লাখ টাকা করে পাবেন। ফাইনালের আগের ছয় ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫০ হাজার করে।

ফাইনালের সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডারের জন্য থাকছে ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার। সবমিলিয়ে টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে বরাদ্দ থাকছে ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। যা নিজেদের তহবিল থেকে খরচ করবে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমনাজমুল হাসান পাপনবিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনামুক্ত জাহাঙ্গীর কবির নানক

পরবর্তী

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় আপ্লুত অমিতাভ, নানা ভাষায় ধন্যবাদ জানালেন

পরবর্তী

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় আপ্লুত অমিতাভ, নানা ভাষায় ধন্যবাদ জানালেন

ধর্ষণের বিরুদ্ধে প্রবাসী তারকা ও বিশিষ্টজনদের ভার্চুয়াল প্রতিবাদ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT