চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ব্যাটসম্যানের জন্য তিন বোলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটসম্যানরা ভিন্ন ভিন্ন সময়ে নেট সেশন করছেন। পাচ্ছেন একজন করে বোলার। ব্যক্তিগত অনুশীলন শুরুর কিছুদিন এমন ব্যবস্থাও ছিল না। ব্যাটসম্যানরা খেলতেন অনুশীলন সহকারীর ছুঁড়ে মারা বল কিংবা বোলিং মেশিন থেকে বেরিয়ে আসা ডেলিভারি।

ধীরে ধীরে টাইগার ক্রিকেটারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজের সময় যত ঘনিয়ে আসছে, অনুশীলন প্রক্রিয়ার ধাপও অতিক্রম করছেন মুশফিক-তামিমরা।

সোমবার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে এক ব্যাটসম্যানের সামনে থাকবেন তিন বোলার। মুশফিকদের জন্য থাকবে পেস ও স্পিন খেলার চ্যালেঞ্জ। তিনজন করে বোলার নিয়ে কয়েকটা গ্রুপ করে দেয়া হয়েছে।

Banglabid

৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেটারদের অনুশীলন সূচি প্রকাশ করেছে বিসিবি। দেখা যাচ্ছে তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ও মেহেদী হাসান রানা এক গ্রুপে। আরেকটি গ্রুপে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন। রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান আছেন আরেকটা গ্রুপে।

মেয়েদের মধ্যে জাহানারা আলম, নাহিদা আক্তার ও লতা মন্ডল একই সময়ে করবেন বোলিং। বোলারদের গ্রুপ প্রতিদিন একই থাকবে না। আক্রমণে বৈচিত্র্য রাখতে তালিকায় পরিবর্তন হবে বোলারের নাম।

কয়েকদিনের জন্য নিজ এলাকায় গিয়ে অনুশীলন করা মুশফিকুর রহিম ও সাব্বির রহমান ফিরেছেন ঢাকায়। সোমবার মিরপুরে তারা আবার অনুশীলনে নামবেন। নাকের পলিপাসে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে অনুশীলনে ফিরবেন তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিসিবিমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোটি টাকা দিয়েও আরেকজন শাকিব খান তৈরি করা যাবে না

পরবর্তী

বন্যায় ক্ষতিগ্রস্তদের ৭০টি ঘর তৈরি করে দিলেন সালমান খান

পরবর্তী

বন্যায় ক্ষতিগ্রস্তদের ৭০টি ঘর তৈরি করে দিলেন সালমান খান

১৯৭৮ সালের ‘সুপারম্যান’ কেন এখনও সেরা?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT