চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক পয়েন্ট চেয়ে সিসিডিএম’কে ব্রাদার্সের চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টির পর নির্ধারিত সময়ে মাঠে নামেনি ব্রাদার্স। ফলে প্রতিপক্ষ মোহামেডানকে জয়ী ঘোষণা করেছে ম্যাচ রেফারি। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে প্রিমিয়ার লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে বুধবার লিখিত অভিযোগ জানিয়েছে ব্রাদার্স।

ব্রাদার্সের দাবি, ম্যাচ শুরুর সময় যেহেতু পেরিয়ে গিয়েছিল, তাতে পয়েন্ট ভাগাভাগি করে দেয়াই ছিল উত্তম। ম্যাচটি নতুন করে আয়োজন করা যায় কিনা সেটি পুনর্বিবেচনা করার দাবিও জানিয়েছে তারা।

অধিনায়ক মোহাম্মদ শরিফের বক্তব্য তুলে ধরে সিসিডিএমের কাছে অভিযোগপত্র পাঠিয়েছে ব্রাদার্স। ম্যাচ পরিচালনাকারী দুই আম্পায়ারের সঙ্গে বৃষ্টির থামার পর কী কথাবার্তা হয়েছিল সেটিও উল্লেখ করা হয়েছে তাতে। ব্রাদার্সের ম্যানেজার ও সিসিডিএম সমন্বয়ক আমিন খান জানালেন এমনই।

Banglabid

মঙ্গলবার বিকেএসপির চার নম্বর মাঠে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ৩১৬ রান। প্রথম ইনিংস শেষ হতেই শুরু হয় বৃষ্টি। মাঠ খেলা পরিচালনার অবস্থায় আসতে দুপুর গড়িয়ে বিকেল। ৪টা ৬মিনিটে ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেন রেফারিরা। ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী ব্রাদার্সের নতুন লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৭৪। পরে নির্ধারিত সময়ে আম্পায়ার ও মোহামেডান ফিল্ডাররা মাঠে গেলেও নামেনি ব্রাদার্সের ব্যাটসম্যানরা।

কেন মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে ব্রাদার্স? ব্যাখ্যায় ক্লাবটির অধিনায়ক শরিফ বললেন, ‘আমাদের তো ঠিকমতো জানানোই হয়নি। ৩টা ৫৭ মিনিটে আমাদেরকে আম্পায়ার বলেছেন ৪টা ৬ মিনিটে খেলা শুরু হতে পারে। মানে তখনও নিশ্চিত নয়। এটি বলারও মিনিট তিনেক আগে, তারা বলছিল, এই ভেজা উইকেটে খেলা আর হবে বলে মনে হয় না। কিন্তু হুট করে দেখি আম্পায়াররা মাঠে নেমে যাচ্ছেন। বলা হল যে ২০ ওভারে ১৭৪ করতে হবে। আমরা বললাম নতুন নির্ধারিত লক্ষ্য আমাদেরকে অফিসিয়ালি জানান। তারা বললেন, আসছে।’

‘আসছে বলেই তো আম্পায়াররা মাঠে নেমে যেতে পারেন না। কত ওভারে কত করতে হবে, এটি ম্যাচ অফিসিয়ালদের স্বাক্ষর করা কাগজে অফিসিয়ালি জানানোর পর আমরা সেটি জানতে পারব। সেরকম কিছু করা হয়নি। ২০ ওভারে ২০০ করতে হলেও আমাদের খেলতে আপত্তি ছিল না। আমরা গা গরমও করা শুরু করেছিলাম। কিন্তু অফিসিয়ালি না জানিয়ে হুট করেই সিদ্ধান্ত নেয়া হয়। আমাদের ব্যাটসম্যানদের প্রস্তুত হওয়ার সময়ও দেয়া হয়নি।’

Reneta

এদিকে সিসিডিএমের এক কর্মকর্তা জানান, খেলা একবার শুরু হয়ে গেলে সেটা যে কারণেই বন্ধ হোক আদতে গেম কিন্তু অন। ১০ মিনিট, ৫ মিনিট আগে খেলোয়াড়দের আম্পায়ার জানাবে এমন কোনো নিয়ম কিন্তু নেই। আম্পায়ার যদি মনে করেন এখন খেলা শুরু করা সম্ভব, তখনই নেমে যেতে হবে। আম্পায়ারের কল আসতে পারে তার জন্য প্রস্তুত থাকতে হবে। আর ডিএল মেথডের কাগজ কিন্তু একটা ইনিংস শেষ হতেই দিয়ে দেয়া হয়।

তিনি জানান, ব্রাদার্সের অভিযোগ খতিয়ে দেখবে টেকনিক্যাল কমিটি। তারা এর সমাধান দেবে নয়তো বিসিবির শৃঙ্খলা কমিটির কাছে পাঠিয়ে দেবে। ওই কর্মকর্তা আরও জানান, নিয়ম অনুযায়ী ম্যাচের ফল পাল্টানোর সুযোগ নেই। এখানে কারও ভুল আছে কিনা সেটি দেখা হতে পারে।

মাঠে না নামায় পয়েন্ট হারানোর পাশাপাশি শাস্তির মুখেও পড়তে হতে পারে ব্রাদার্সের খেলোয়াড়দের। কোড অব কন্ডাক্ট অনুযায়ী মাঠে না নামা শাস্তিযোগ্য অপরাধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯ব্রাদার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT