চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ‘চাইনিজের’ নামের নিচে চাপা পড়ছেন মেসি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

শনিবার কাতালান ডার্বিতে বার্সেলোনা বনাম এস্পানিয়ল ম্যাচটাকে নিয়ে চাইনিজদের মধ্যে রীতিমত ফুটছে উত্তেজনার আগ্নেয়গিরি! তাতে অনেকেই হয়তো ভাবতে পারেন যে লিওনেল মেসি খেলবেন, তাই বুঝি এমন উত্তেজনা। ধারণাটি সম্পূর্ণ ভুল!

চাইনিজদের আবেগ অতীতে মেসিকে নিয়ে কাঁপলেও এবার সেটা পুরোপুরি পাল্টে গেছে। এলএমটেনের জায়গা নিয়েছেন উয়ু লেই নামের এক ফুটবলার। লা লিগায় নিজ দেশের দ্বিতীয় ফুটবলার হিসেবে সুযোগ করে নেয়া এ চাইনিজ এখন ১৩০ কোটি জনগণের চোখের মণি!

গত মৌসুমেও লা লিগা বলতে চাইনিজ নাগরিকরা মেসি আর রোনালদোর লড়াইকেই মানতেন-জানতেন। রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় সে উত্তেজনায় ভাটা পড়েছিল। অনেকে লা লিগার ম্যাচ দেখাও ছেড়ে দিয়েছিলেন। চলতি মৌসুমের শীতকালীন দলবদলের আগ পর্যন্ত আশঙ্কাজনক হারে চায়নায় দর্শক হারাচ্ছিল লা লিগা।

Banglabid

গত শীতকালীন দলবদলে প্রয়োজনে হোক কিংবা সাইডবেঞ্চে বসিয়ে রাখার জন্য, উয়ু লেই নামের ২৭ বছরের ফরোয়ার্ডকে দলে টানে এস্পানিয়ল। কিন্তু অদ্ভুত হলেও সত্যি, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদকে হটিয়ে চায়নায় শীর্ষে এস্পানিয়লকে উঠিয়ে এনেছে এ দলবদলই। মেসিকে ছাপিয়ে চায়নায় বাজার বাড়াতে লা লিগার জন্য উয়ু লেই হয়ে উঠেছেন তুরুপের তাস!

দুই মাস ধরে উয়ু লেইয়ের প্রতিটি ম্যাচের দিকেই চোখ রেখেছে চাইনিজরা। রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে যখন প্রথম চাইনিজ ফুটবলার হিসেবে গোল পেলেন লেই, তখন চায়নায় রীতিমত জাতীয় উৎসব। টিভি থেকে শুরু করে পত্রিকা, সর্বদা উয়ুয়ের জয়জয়কার।

লা লিগা জানাচ্ছে, এরপর থেকে এক কোটি চাইনিজ জনগণ প্রতিনিয়ত নজর রাখছেন এস্পানিয়ল ম্যাচের দিকে। শুরু থেকে ম্যাচের শেষ পর্যন্ত সংখ্যাটা একদমই হেরফের হচ্ছে না।

Reneta

শনিবারের ম্যাচটা নিয়ে তাই চায়নায় শুরু হয়েছে বাড়তি উত্তেজনা। কারণ প্রথমবারের মতো লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামবেন তাদের চোখের মণি উয়ু লেই। ম্যাচটা নিয়ে উত্তেজনা বুঝে বিভিন্ন উদ্যোগ নিয়েছে চায়নায় লা লিগার সম্প্রচারের সঙ্গে জড়িত পিপিটিভি।

যারমধ্যে আছে উয়ু লেইয়ের বিশেষ সাক্ষাতকার, প্রোমো, পোস্টার তৈরি। এর মাঝে মেসি ও উয়ুর একটি ছবি বিশেষ নজর কেড়েছে, যেখানে দুজনে ছবি জোড়া লাগিয়ে লেখা হয়েছে, ‘শান্ত হয়ে মেসি-উয়ুর খেলা দেখো!’

প্রচলিতভাবে লা লিগার সমস্ত খবরাখবর প্রচারের জন্য একজন প্রতিনিধিকে স্পেনে পাঠায় পিপিটিভি। তবে এবার সেই নিয়ম ভেঙে পুরো একদল ক্রুকে কাতালোনিয়ায় পাঠিয়েছে টিভিটি। দলটি প্রতিনিয়ত উয়ুর অনুশীলনের খবরাখবর পাঠাচ্ছে, তার বিশেষ সাক্ষাৎকার প্রচার করেছে।

বার্সা বনাম এস্পানিয়লের শক্তির তফাত, পরিসংখ্যানও তুলে ধরার দায়িত্বে আছে দলটি। মজার বিষয় হচ্ছে, মেসিকে নিয়ে খুব একটা মাথাব্যথা নেই পিপিটিভির! ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টাইন তারকার চোট অনেকেরই কাছে আশীর্বাদের মতো। মেসিকে ছাপিয়ে চাইনিজদের যত মনোযোগ এখন উয়ুকে নিয়েই।

শনিবার চায়নার স্থানীয় সময় রাত ১১.১৫ মিনিটে শুরু হবে বার্সা-এস্পানিয়ল ম্যাচ। সেই ম্যাচ দেখার জন্য পাভ, রেস্টুরেন্টগুলোতে জড়ো হবেন উয়ু ভক্তরা। এক ম্যাচকে কেন্দ্র করে দর্শকসংখ্যা কয়েক কোটি বৃদ্ধি পাওয়ার আশা লা লিগার। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো নিয়েও এতটা ভাবনা নেই চাইনিজ সমর্থকদের, যা দেখা যাছে কাতালান ডার্বি নিয়ে! বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি শুরুর সময় শনিবার রাত ৯.১৫ মিনিট থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে চাইলে ‘ব্রেক্সিট’ স্থগিত করতে পারে: মাইকেল বার্নিয়ার

পরবর্তী

বাকশাল মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলো: প্রধানমন্ত্রী

পরবর্তী

বাকশাল মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলো: প্রধানমন্ত্রী

বিশ্বের অন্যতম সুন্দর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT