চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক্স ফ্যাক্টর’ কেনো, বোঝাচ্ছেন আর্চার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বড় কোনো মন্তব্য করার জন্য এটা হয়ত সঠিক সময় নয়! ৪৬ দিনের দীর্ঘ টুর্নামেন্টে অনেকটা পথই পাড়ি দিতে হবে জফরা আর্চারকে। তবে তাকে শেষমুহূর্তে হলেও কেনো দলে টানা জরুরী ছিল, কেনো ‘এক্স ফ্যাক্টর’ বলা হচ্ছে, সেটি শুরুর ম্যাচেই বুঝিয়ে দিলেন ২৪ বছর বয়সী ডানহাতি ইংল্যান্ড পেসার।

ঘরের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকাকে ৩১২ রানের লক্ষ্য দিয়ে ইংল্যান্ড যে ১০৪ রানের উড়ন্ত জয় তুলে নিতে পারল, তাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন আর্চার। দিনশেষে ৭ ওভার বল করে একে মেডেনে ২৭ রানে ৩ উইকেট দখলে।

লম্বা দৌড়ের ঘোড়া হিসেবে ডেভিড উইলিকে প্রস্তুত করেছিল ইংল্যান্ড। সেই উইলিকে হার মানতে হয়েছে আর্চার নামের আনকোরা এক বোলারের কাছে। যিনি আন্তর্জাতিক ওয়ানডেতে মাত্র মাত্র ২২ ওভার বল করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। ক্যারিবীয় বংশোদ্ভূত এই পেসার ৪৬টি ওয়ানডে খেলা উইলিকে দর্শক বানিয়ে জায়গা করে নেন স্বাগতিকদের বিশ্বকাপ স্বপ্নে।

Banglabid

কোথায় অভিজ্ঞ উইলি আর কোথায় আর্চার নিজে! কেউ মুখে না বললেও অদৃশ্য এক চাপ তো ছিলই। সময় মতো সেই চাপ ছুঁড়েই ফেললেন পেস সেনসেশন। সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দেখিয়ে দিলেন তিনি ইংলিশদের লম্বা দৌড়ের ঘোড়াই হতে চলেছেন।

প্রোটিয়াদের বিপক্ষে যে ৩ উইকেট নিলেন আর্চার, সেটি কেবল উইকেট দিয়ে বিচার করা যাবে না। অতিরিক্ত গতির ঝড় তোলা, অতিরিক্ত বাউন্স আদায় করে নেয়া, আমলাকে শুরুতেই আহত করে মাঠের বাইরে পাঠিয়ে দেয়া, প্রোটিয়াদের রানতাড়ায় ব্যাকফুটে ঠেলে দেয়ার মতো সব কাজই করেছেন তিনি।

কোটার তিন ওভার বল করার সুযোগ পাননি প্রতিপক্ষ দ্রুত অলআউট হয়ে যাওয়ায়। কিন্তু সাত ওভারেই দেখিয়ে দিয়েছেন আর্চার, কেনো তাকে দলে পেতে হৈচৈ করেছেন বেন স্টোকস, নাসের হুসেইন, অ্যান্ড্রু ফ্লিন্টফদের মতো বর্তমান-সাবেক ক্রিকেটাররা।

Reneta

আর্চার এদিন একের পর এক ভয়ঙ্কর বাউন্সারে কাঁপিয়ে দিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যানদের, বোলিংয়ে ছিল যুতসই সুইং। ছোট রানআপে গতি ছিল কখনও ৯০ মাইল, কখনও তার আশেপাশে।

তোপদাগা সব বাউন্সার সইতে পারেননি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা। তেমনি এক বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় হাশিম আমলাকে। নষ্ট হয় প্রোটিয়াদের পারফরম্যান্সের ধারা!

সুইংয়ে প্রতিপক্ষকে কাঁপুনিতে রেখেছিলেন আর্চার। তারা টানা ছোবলে গুঁড়িয়ে যায় সাউথ আফ্রিকার মিডলঅর্ডার। নাকাল হয়ে একে একে ফেরেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, এইডেন মার্করাম ও ফিফটি পাওয়া ফন ডার ডুসেন।

মিডলঅর্ডারের সেই ধাক্কা আর কাটিয়ে ওঠা হয়নি প্রোটিয়াদের। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস, কিন্তু আসল কাজটা আর্চার আগেই সেরে রাখায় বাকিটা সহজ হয়ে গেছে ইংলিশদের জন্য!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজফরা আর্চারবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT