চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একের পর এক ককটেল বিস্ফোরণ কী সংকেত দিচ্ছে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০৭ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গত কয়েকদিনে আজও চতুর্থবারের মতো আরেকটি ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে এগারটার দিকে ডাকসু ভবনের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

এরআগে গত ৩০ ডিসেম্বর ককটেল বিস্ফোরণে মধুর ক্যান্টিনের এক কর্মচারী আহতও হয়েছে। ডাকসু নেতৃত্বের মধ্যে নানা ঘটনার পাশাপাশি এই ককটেল বিস্ফোরণ আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

সাম্প্রতিক সময়ে বুয়েটে আবরার হত্যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতিকে প্রশ্নের মুখে ফেলেছে। ছাত্র রাজনীতির পক্ষে-বিপক্ষে নানা মত থাকলেও ছাত্র রাজনীতির প্রয়োজন অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক গণজাগরণে ছাত্রদের ভূমিকা উল্লেখ করার মতো। কিন্তু দু:খজনক হলেও সত্য যে ছাত্র রাজনীতিতে কিছু ঘটনার কারণে বর্তমানের এই প্রশ্নবিদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক জন্ম দেবার পাশাপাশি দেশের মূলধারার রাজনীতিতে সহিংসতার উস্কানি হিসেবেও কাজ করছে বলে অনেকে মতপ্রকাশ করছেন। বিষয়টি চিন্তার বলে আমরা মনে করি।

ককটেল বিস্ফোরণের এসব ঘটনার জন্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রতিপক্ষ দলগুলোকে দায়ি করে বক্তৃতা-বিবৃতি দিচ্ছে, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা তাল মেলানো ও গৎবাধা বক্তব্য দিয়ে দায়মুক্তির চেষ্টা করে আসছে বলে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ দেখে মনে হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আইন-শৃঙ্খলা ও আধুনিক মনিটরিং ব্যবস্থা সুবিধাসহ একটি নিয়ন্ত্রিত এলাকা। কিছু দূরে শাহবাগ থানা ও মেট্রোরেলের কর্মকাণ্ডের কারণে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট পরিমাণে রয়েছে এ এলাকায়। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন ভবনে সিসি টিভি ক্যামেরার আওতায় থাকার পরেও এখানে কীভাবে একের পর এক ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা জরুরি। কোনো বড় ধরণের নাশকতা বা বড় কোনো ঘটনার সূত্রপাত যেন শিক্ষাঙ্গণ থেকে না হয়, এ বিষয়ে বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ আগে থেকেই সচেতন ও সাবধান হবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ককটেল বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৫, ২০২৬

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT