চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে গ্রন্থমেলায় ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

বাংলাদেশের সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ক এবং এসব নিয়ে নাগরিকদের মনে জমে থাকা প্রশ্নের সমাহার নিয়ে সাংবাদিক আমীন আল রশীদ লিখেছেন ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক শুরু হয় এবং যে রায় নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে শুধু পদ খোয়ানো নয়, বরং দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন একজন সাবেক প্রধান বিচারপতি—তার পূর্বাপর তুলে আনা হয়েছে এই বইতে। ভবিষ্যতে এই রায় দেশের বিচার বিভাগ ও রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তারও কিছু অনুমান করা হয়েছে।

এই রায়ে উল্লিখিত ‘আমিত্ব’ শব্দটি নিয়েও বিতর্ক হয়েছে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগ, প্রধান বিচারপতি এই আমিত্বের প্রসঙ্গ টেনে জাতির জনক বঙ্গবন্ধুকে ছোট করেছেন। আসলে ‘আমিত্ব’ বলতে কী বোঝায় এবং বঙ্গবন্ধুর আমিত্বের তাৎপর্য কী, তারও বিশ্লেষণ রয়েছে।

Banglabid

সংবিধান জনগণকে প্রজাতন্ত্রের মালিক বললেও জনগণ কখন কীভাবে এই মালিকানার প্রয়োগ করে তা নিয়ে প্রশ্ন যেমন রয়েছে, তেমনি এ সম্পর্কিত ইতিহাস ও বিশ্লেষণ দেয়ারও চেষ্টা রয়েছে। জনপ্রতিনিধিরা দাবি করেন যে, তারা জনগণের পক্ষে মালিকানা প্রয়োগ করেন, সেটি কতটা যৌক্তিক এবং তারা এই কাজটি করতে গিয়ে যেসব জনবিরোধী কাজ করেন, তার দায়ভার কার ওপর বর্তায়—সেই প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই বইতে।

আইন প্রণেতা বা সংসদ সদস্যদের যোগ্যতা-অযোগ্যতা নিয়েও জনমনে যেসব প্রশ্ন আছে; সংবিধানে রাষ্ট্রের ব্যাখ্যায়ে কেন বিচার বিভাগ অনুপস্থিত; বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্রকাঠামো কেন এবং কীভাবে ভারসাম্যহীন এবং এর ফলে কীভাবে একজন প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন—সেই তর্কগুলোও সামনে আনা হয়েছে।

সংবিধানে একইসঙ্গে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বহাল রেখে মূলনীতিতে কী করে ধর্মনিরপেক্ষতা থাকে; সংবিধানের সংশোধনী বাতিলে বিচার বিভাগের এখতিয়ার কতটুকু—সেব প্রশ্নেরও সুরাহা করার চেষ্টা করা হয়েছে। সংসদের সার্বভৌমত্ব, সংবিধানের মৌলিক কাঠামো এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভীতি ও বাস্তবতারও একটা নির্মোহ বিশ্লেষণ দেয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের বিদ্যমান নির্বাচনি ব্যবস্থায় কীভাবে বারবার সংখ্যালঘিষ্ঠের সরকার ও জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তার একটি মূল্যায়ন ও বিশ্লেষণও রয়েছে।

Reneta

সব মিলিয়ে বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বেশ কিছু ‍দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি সংবিধানের নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানের বিপদগুলো সম্পর্কেও সতর্ক করা হয়েছে।

সাংবাদিক আমীন আল রশীদ তার দীর্ঘদিনের সংসদ সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে বইটি লিখেছেন। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। অমর একুশে গ্রন্থমেলার ১৪ নম্বরে প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ২০০ টাকা। মেলায় পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ কমিশনে।

এর আগে ২০১১ সালে তিনি ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আলোচনা-তর্ক-বিতর্ক’ নামে যে বইটি লিখেছিলেন, সেটি ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছিলেন আপিল বিভাগ। এরপর ২০১৫ সালে লিখিত তার ‘সরকারি বিরোধী দল’ বইটিও নতুন ভাবনার খোরাক জুগিয়েছিল। এ বই দুটিও প্রকাশ করেছিল ঐতিহ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে বইমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব অপরিবর্তিত

পরবর্তী

মনের আকাশে ঐ ফাগুন…

পরবর্তী

মনের আকাশে ঐ ফাগুন...

সন্ধ্যায় তানজিন তিশার অ্যারেঞ্জ ম্যারেজ!

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT