চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে আগস্টের ভয়াবহ হামলার স্মরণে বাংলাদেশ

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
১০:০২ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

আজ ২১ শে আগস্ট। বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ১২ বছর। ২০০৪ সালে এই দিনে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হন মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন। গুরুতর আহত হন অসংখ্য মানুষ।

২১ আগস্ট ২০১৪, দিনটি ছিল শনিবার। বিকেলে সন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশ। প্রধান অতিথি সেই সময়ের বিরোধী দলের নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একটি ট্রাককে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। ভাষণ শেষে ট্রাক থেকে নামতে যাবেন শেখ হাসিনা, ঠিক সেই সময়ে বিকেল ৫টা ২২ মিনিটে শুরু হয় গ্রেনেড হামলা।

একের পর এক গ্রেনেড বিস্ফোরণে মৃত্যুপুরীতে পরিণত হয় বঙ্গবন্ধু এভিনিউ। ১৩টি গ্রেনেড বিস্ফোরণের বিভৎসতায় রক্ত আর লাশের স্তুপে পরিণত হয় সমাবেশস্থল।

যাকে হত্যার জন্য এই গ্রেনেড হামলা সেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মানব বর্ম তৈরী করে রক্ষা করেন দলীয় নেতারা। পরিকল্পিত এ হামলায় মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরেছেন শেখ হাসিনা। কিন্তু গ্রেনেডের স্প্রিন্টারের আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছিলেন অসংখ্য মানুষ। অনেকের নিথর দেহ পড়ে থাকে রাস্তায়। মানুষের হাত, পা, শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রাস্তায়। রক্তে ভিজে লাল হয়ে যায় পিচঢালা কালো পথ।

গ্রেনেড হামলায় থেকে বেঁচে গাড়িতে করে বাসায় ফেরার সময় শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলি করে হামলাকারীরা। দেহরক্ষীরা তাকে টেনে বুলেট প্রুফ গাড়িতে ওঠানোর মুহূর্তে শুরু হয় গুলিবর্ষন। একজন দেহরক্ষী বুক পেতে ঘাতকদের বুলেট নিয়ে নিহত হন সেখানেই। আর কোনরকম গাড়ি টেনে বেরিয়ে যায় গাড়ির ড্রাইভার ও অন্য দেহরক্ষীরা।

ঐ হামলায় মারা যান মহিলা আওয়ামী লীগের সভাপতি নারী নেত্রী আইভি রহমানসহ ২৪ জন। আহত হন কয়েকশ মানুষ। হাসপাতালেও নেয়া আহতদের চিকিৎসা দিতে হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ। ভয়াবহ গ্রেনেড হামলা এক যুগেও এর বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

ট্যাগ: ২১ আগস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একুশে আগস্টের ভয়াবহ হামলার স্মরণে বাংলাদেশ

পরবর্তী

একযুগ দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনেরা

পরবর্তী

একযুগ দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনেরা

একযুগ দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনেরা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT