চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে ৫৮ জেলার এসপি, ৫৯ থানার ওসি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৯ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
সম্পাদকীয়
A A
Bangladesh police clearance certificates displayed on a table. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশ যেতে ইচ্ছুক কিংবা অন্য কোন কারণে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ প্রয়োজন হয়। এ সুযোগে ভুয়া ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ দিয়ে রমরমা ব্যবসা চালাচ্ছিল একটি চক্র। অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লিয়ারেন্স সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রকে আটক করা হয়েছে। বুধবার রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুলে অভিযান চালিয়ে ৫৮ জেলার এসপি এবং ৫৯ থানার ওসির ৫৭৭টি নকল সিলসহ ১,৪৫০টি ভুয়া ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। একইসঙ্গে প্রতারক চক্রের ৫ জনকে আটক করা হয়েছে। তবে এর পাশাপাশি আশঙ্কার কথা শুনিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেছেন, বিদেশ যেতে ইচ্ছুকদের নেয়া এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাই-বাছাই করার জন্য দেশে থার্ড কোন কর্তৃপক্ষ নেই। এসব নকল সার্টিফিকেটে বিদেশে গেলে ধরা পড়ে যায়। সারাবিশ্ব যখন জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের মধ্য দিয়ে যাচ্ছে তখন বিদেশে এ ধরণের ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ধরা পড়ার বিষয়টি শুধু কোন ব্যক্তি নয়, দেশের জন্যও নেতিবাচক বলে আমরা মনে করি। আর জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থানের অংশ হিসেবেই এ সার্টিফিকেট প্রয়োজন হয়। এছাড়া তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইনেও এই বিষয়টি যাচাই করা খুব বেশি কষ্টকর এবং ব্যয়সাধ্য নয়। বিশ্বের প্রায় সকল দেশের ভিসা বা যাবতীয় ট্রাভেল ডকুমেন্ট এখন অনলাইনে যাচাই-বাছাই করা যায়। এমনকি এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য এখন অনলাইনে আবেদন করা যায় বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তাহলে অনলাইনে কিংবা অন্য কোন পদ্ধতিতে দেশে এটা যাচাই করা যাবে না কেন? বহির্বিশ্বে দেশের সুনামের স্বার্থে এসব প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে চলমান অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এই সার্টিফিকেট যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬

তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘আওয়ারাপন ২’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT