চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ভ্যাকসিন নিলেন ১ লাখের বেশি মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেওয়া মানুষ, স্বাস্থ্যকর্মী ও ভ্যাকসিনের সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা ভ্যাকসিন দেয়ার ২৪তম দিনে ১ লাখ ৯৮৩ জন ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পুরুষ ৬১ হাজার ৩৫৪ জন ও নারী ৩৯ হাজার ৬২৯ জন ভ্যাকসিন নেন।

এ নিয়ে আজকে পর্যন্ত সারা দেশে ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন ভ্যাকসিন নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন ও নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন।

পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ জন।

আজ শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ২৩ হাজার ১৩০ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৯৮২ জন ও নারী নয় হাজার ১৪৮ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৩৮ হাজার ২১৯ জন। এরমধ্যে পুরুষ ২৩ হাজার ৩৩৭ জন ও নারী ১৪ হাজার ৮৮২ জন ভ্যাকসিন নেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৫০০ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ২২৬ ও নারী এক হাজার ২৭৪ জন।

চট্টগ্রাম বিভাগে ১৭ হাজার ১০১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১০ হাজার ৫১৫ জন ও নারী ছয় হাজার ৫৮৬ জন ভ্যাকসিন নেন।

রাজশাহী বিভাগে ১০ হাজার ১১৯ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ছয় হাজার ৬১ জন ও নারী চার হাজার ৫৮ জন।

রংপুর বিভাগে আট হাজার ৮০৩ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ পাঁচ হাজার ১৮৫ জন ও নারী তিন হাজার ৬১৮ জন। খুলনা বিভাগে ১৫ হাজার ৬৭ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ নয় হাজার ৮৫ ও নারী পাঁচ হাজার ৯৮২ জন।

বরিশাল বিভাগে চার হাজার ১৬৬ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ৫৭২ জন ও নারী এক হাজার ৫৯৪ জন এবং সিলেট বিভাগে চার হাজার আট জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ৩৭৩ জন ও নারী এক হাজার ৬৩৫ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

ট্যাগ: ভ্যাকসিন আপডেটস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মশা নিধনে সোমবার থেকে ডিএনসিসির ক্র্যাশ প্রোগ্রাম

পরবর্তী

মমতার প্রতিদ্বন্দ্বী সেই শুভেন্দু

পরবর্তী
শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতার প্রতিদ্বন্দ্বী সেই শুভেন্দু

Disneyland Resort entrance sign with cloudy sky background. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলে খুলবে ডিজনিল্যান্ড

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT