চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে দুই ম্যাচ জিতে ফাইনালের পথে পাইলটরা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৫৭ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: উদ্বোধনী দিনে জয় দিয়ে শুভসূচনা। পরেরদিন দুপুর ও বিকেলে পরপর দুই ম্যাচ জিতে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে খালেদ মাসুদ পাইলটের এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। বৃহস্পতিবার বিকেলে তাদের তৃতীয় জয়টি আসে র’নেশন্স খুলনা মাস্টার্সের বিপক্ষে।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার দেয়া ১১৩ রানের লক্ষ্য রাজশাহী টপকায় আনিসুর রহমান ও মুশফিকুর রহমান বাবুর দুর্দান্ত ব্যাটিংয়ে। আনিস ৫৬ ও বাবু ৩৮ রানে অপরাজিত থেকে দলকে ৮ উইকেটের জয় উপহার দেন। সাগরপাড়ে দুজনের ১১০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১০০ বলের ম্যাচে ১০ বল হাতে রেখেই হ্যাটট্রিক জয়ের আনন্দে মাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে জামাল উদ্দিনের অপরাজিত ৬১ রানের ইনিংসে ভর করে ১০০ বলে ৮ উইকেট হারিয়ে ১১২ রান তোলে খুলনা। ৫ রানে দুই উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খেলেও আনিস ও বাবুর ব্যাট সহজ করে দেয় জয়ের পথ।

বেলা ১১টায় শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে খালেদ মাহমুদ সুজনের বেক্সিমকো ঢাকা মাস্টার্সকে ৪ রানে হারায় পাইলটের দল। টানা তিন জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে দলটি।

পাশের একাডেমি মাঠে আরেক ম্যাচে সিলেট সিক্সার্স মাস্টার্সকে ৪৩ রানের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে আকরাম খানের আম্বার চিটাগং মাস্টার্স।

আগে ব্যাট করে আজম ইকবালের ৩৪, আকরাম খানের ৩৩ ও মাসুদুর রহমান মুকুলের ব্যাটে আসা ৩৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের বড় সংগ্রহ গড়ে চিটাগং।

জবাবে মুকুলের দারুণ বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি তুলতে পারেনি সিলেট। ব্যাট হাতে ৩৩ ও বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আন্তর্জাতিক আম্পায়ার মুকুল।

আসরের তৃতীয়দিন শুক্রবার সকাল ৯টায় শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে র’নেশন্স খুলনা মাস্টার্সের প্রতিপক্ষ সিক্সার্স মাস্টার্স। একই সময় একাডেমি গ্রাউন্ডে এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্সের প্রতিপক্ষ আম্বার চট্টগ্রাম মাস্টার্স।

বিকাল তিনটায় স্টেডিয়ামের মূল মাঠে বেক্সিমকো ঢাকা মাস্টার্সের প্রতিপক্ষ আম্বার চট্টগ্রাম মাস্টার্স। মূল মাঠের ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সাবেক ক্রিকেটারদের নিয়ে পাঁচ দলের আসরটির ফাইনাল আগামী শনিবার।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভিক্টোরিয়ার জালে আবাহনীর ‘দুই হালি’

পরবর্তী

‘ডাকপিয়ন’-এর মতো গল্পে আগে কখনো কাজ করিনি: প্রসূন

পরবর্তী

‘ডাকপিয়ন’-এর মতো গল্পে আগে কখনো কাজ করিনি: প্রসূন

ফাহিমা খাতুন

‘আপনাদের মরে যাওয়া দরকার, লজ্জায়’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT