চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনের ব্যবধানে বান্দরবানে আ. লীগ আরেক নেতা খুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

এস এম ইসমাইল হাসান: একদিনের ব্যবধানে বান্দরবানে আওয়ামী লীগের আরেকজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. আলমগীর সিকদার (৪০)। লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিজের বাগান বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। মৃতদেহের পাশ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগের দিন সোমবার দুপুরে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মার্মাকে (৫০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

লামার সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উল আলম জানান: আলমগীর হোসেন সিকদার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তার বাবা মোহাম্মদ আলী সিকদার লামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

‘‘বর্তমানে আলমগীরের বাবা-মা দুজনই পবিত্র হজব্রত পালনের জন্য মক্কায় অবস্থান করছেন। তাদের দুই সন্তানের মধ্যে আলমগীর বড়।’’

তিনি আরো জানান, প্রতিদিনের মতো নিজেদের মৎস্য প্রকল্প এবং বাগান বাড়িতে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলমগীর হোসেন সিকদার। সরই ইউনিয়নের পূর্ব হাসনাভিটা এলাকার মা-ফাতেমা দরগাহ নামক স্থানে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ট্যাগ: আওয়ামী লীগকুপিয়ে হত্যানেতাবান্দরবানহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের শপথ আজ

পরবর্তী

এক ম্যাচ নিষিদ্ধ মেসি, দিতে হবে জরিমানাও

পরবর্তী

এক ম্যাচ নিষিদ্ধ মেসি, দিতে হবে জরিমানাও

ঢাবি-সাত কলেজ অধিভুক্তি-পরীক্ষা বর্জন

ঢাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT