চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটি মিটিং বদলে দেয় বাংলাদেশকে’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:৫৪ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৭
স্পোর্টস
A A
শ্রীলঙ্কায় শততম টেস্টে জয়ের পথে একটি মুহূর্ত

শ্রীলঙ্কায় শততম টেস্টে জয়ের পথে একটি মুহূর্ত

নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারানোর ঘটনা তিন মাস আগের। সেই জয়ের পেছনে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রেখেছিল একটি মিটিং। এতদিন বাদে এসে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে সেই মিটিংয়ের কথা খোলাসা করলেন মুমিনুল হক।

‘টেস্ট দলের ক্রিকেটারদের মানসিকতা বদলায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর। ওখানে খেলোয়াড়দের অংশগ্রহণে একটি মিটিং হয়। সবার মানসিকতায় অনেক পরিবর্তন আসে।’ পেছনের কথা স্মরণ করেন টেস্ট দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মুমিনুল।

তিনি বলেন, ‘এর পেছনে টনিক হিসেবে কাজ করে গল টেস্টের পরাজয়। ওই একটা হারই সিনিয়র-জুনিয়রদের একত্রিত করে। ওই মিটিংটাই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। মিটিং হওয়াতে সবাই বুঝতে পারে কীভাবে খেলতে হবে। কীভাবে সবাই অবদান রাখতে পারে।’

Banglabid

মুমিনুল মনে করেন, বাংলাদেশ এখন টেস্টে অনেক বদলে গেছে। এখন টেস্ট খেললেই জয়ের সম্ভাবনা বেশি।

শ্রীলঙ্কায় শততম টেস্টে জয়ের পথে একটি মুহূর্ত

‘নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে আমরা লড়াই করেছি। তার আগে ইংল্যান্ডকে হারালাম, শ্রীলঙ্কাকে হারালাম। আগের অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি। এখন টেস্ট খেললেই জেতার সুযোগ বেশি। টেস্ট টিম এখন আগের চেয়ে অনেক পরিণত। সবাই সবার খেলাটা বোঝে।’

নিরাপত্তাজনিত শঙ্কা কাটিয়ে ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ২২-২৩ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ। ২৭-৩১ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্ট ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে। লড়াইয়ে নামার জন্য স্বাগতিক দলের প্রস্তুতি শুরু হবে ১০ জুলাই।

মুমিনুল হক
Reneta

শুরুতেই ফিটনেস ট্রেনিং। মুমিনুল অবশ্য তার আগে শুরু করবেন নিজের প্রস্তুতি। ঈদের পর পরই ঢাকায় এসে নিজ উদ্যোগে অনুশীলন করবেন। তার আগে বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন গ্যাস্ট্রিকের চিকিৎসা করাতে। ঈদের আগেই দেশে ফেরার ইচ্ছা তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটমুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT