চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএফসি কাপের আশা শেষ আবাহনীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
স্পোর্টস
A A

ঘরের মাঠে শক্তিশালী বেঙ্গালুরু এফসি বধের পর মালদ্বীপের মাঠে মাজিয়া স্পোর্টিংয়ের মুখোমুখি হয়েছিল আবাহনী। ভালো কিছু করে দেখানোর আশা নিয়েই দেশ ছেড়েছিল দলটি। কিন্তু প্রত্যাশা পূর্ণ করতে পারেনি আবাহনী। মালদ্বীপের ক্লাবটির কাছে ২-০ গোলে হেরে এএফসি কাপে পরের পর্বের আশা শেষ হয়ে গেছে দ্রাগো মামিচের দলের।

বুধবার গ্রুপ ‘ই’তে মালের রাসমি ধান্দু স্টেডিয়ামে প্রথমার্ধে রক্ষণাত্মক খেলে  গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। মাজিয়া ও আবাহনী দুদলই খেলেছে ৪-৫-১ ফর্মেশনে।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মোহাম্মদ উমাইয়ের গোলে পিছিয়ে পড়ে আকাশী-নীল বাহিনী। পরে ৮৫ মিনিটে মাজিয়ার সার্বিয়ান ফরওয়ার্ড আলেকসান্দার রাকিচের গোলে ম্যাচ থেকেই ছিটকে যায় দলটি।

Banglabid

এই হারে এএফসি কাপে পরের পর্বের আশা শেষ হয়ে গেল ধানমন্ডির ক্লাবটির। ৫ ম্যাচে ৪ হার ও এক জয় নিয়ে টেবিলের তলানিতে আছে দ্রাগো মামিচের শিষ্যরা। আর ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে মাজিয়া।

এরপর ৩১মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের দল মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি কাপ ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আড়াইশ’ কোটি টাকার স্বর্ণ ও ডায়মন্ডের কাগজ দেখাতে পারেনি আপন জুয়েলার্স

পরবর্তী

এই মাঠে এত রান করে হারেনি কোন দল

পরবর্তী

এই মাঠে এত রান করে হারেনি কোন দল

স্বর্ণ আমদানি সহজ ও সুলভ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

সর্বশেষ

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT