চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই ভাস্কর্য বাংলাদেশের ভাবধারার সাথে যায় না’

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১২:৩১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
আদালত
A A

সুপ্রিম কোর্টে স্থাপিত ভাস্কর্য বাংলাদেশের ভাবধারার সাথে যায় না বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

ওই ভাস্কর্য অপসারণে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠনের দাবির সাথে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমত পোষণ করে বক্তব্য দেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জয়নুল আবেদীন বুধবার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি মনেকরি এই ভাস্কর্য আমাদের বাংলাদেশের ভাবধারার সাথে যায় না। এরই মধ্যে সুপ্রিম কোর্টের অনেক সাধারণ আইনজীবীও আমার কাছে ভাস্কর্য অপসারণের দাবি নিয়ে এসেছেন। আমি বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির কাছে যাবো।’

Banglabid

সুপ্রিম কোর্টে স্থাপিত ভাস্কর্যের বিরোধিতাকারী ওলামাদের দাবির সঙ্গে একমত পোষণ করে মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি নিজেও এটা পছন্দ করিনি। বলা হচ্ছে এটা নাকি গ্রিক মূর্তি। আমাদের এখানে গ্রিক মূর্তি আসবে কেন? আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, এটা এখানে থাকা উচিৎ না।

তিনি আরো বলেন, “গ্রিকদের পোশাক ছিল এক রকম। এখানে আবার দেখি শাড়ি পরিয়ে দিয়েছে। এটাও হাস্যকর হয়েছে।”

শেখ হাসিনা বলেন, “প্রধান বিচারপতির সঙ্গে খুব শিগগিরই বসব। আপনারা ধৈর্য ধরেন, এটা নিয়ে হৈ চৈ করবেন না। আমার উপর আপনারা এটুকু ভরসা রাখবেন। এটা নিয়ে যা যা করা দরকার আমরা তা তা করব।”

Reneta

প্রধানমন্ত্রী ভাস্কর্য সরানোর দাবিতে একমত হলেও তার দলের কয়েকজন নেতা হেফাজতের দাবির সমালোচনা করে আসছিলেন।

ন্যায় বিচারের প্রতীক হিসেবে একটি ভাস্কর্য কিছুদিন আগে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়। ভাস্কর্য স্থাপনের পর থেকেই হেফাজতসহ কয়েকটি ইসলামী সংগঠন ভাস্কর্য অপসারনের দাবি জানিয়ে আসছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্টের ভাস্কর্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেনেভায় ‘অজ্ঞাতনামা’

পরবর্তী

পরিবারের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ক্যানসার

পরবর্তী

পরিবারের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ক্যানসার

সবার আগে ঢাকায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT