চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বাংলাদেশ চিরজীবী হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:১৯ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

এ বছর বিজয়ের ৪৯তম বার্ষিকী। আগামী বছর স্বাধীনতার ৫০ বছর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও শেষ হবে আগামী বছর। সব মিলিয়ে এবারের বিজয়ের উদ্‌যাপনে ভিন্নমাত্রা যোগ হয়েছে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এবার মহান বিজয় দিবস পালনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিবরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতীয় প্যারেড স্কয়ারে ভোর ৬টা ৩৪ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

বুধবার বিজয়ের ৪৯তম বার্ষিকীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজধানী ঢাকা থেকে সাভারের স্মৃতিসৌধ। রাজধানী থেকে সাভারের স্মৃতিসৌধে যাওয়ার পথে পথে রাতের আলোকসজ্জা বিজয়ের গৌরবের ইঙ্গিত নির্দেশ করে। নিকষ কালো পেরিয়ে উদয় হওয়া সূর্যও প্রস্তুত হয় প্রভাত ফেরিতে, যেখানে সাধারণ মানুষের সঙ্গে জাতীর বীরদের শ্রদ্ধার মিছিলে শামিল হয় রাজনীতিবিদ ও সাংস্কৃতিক নেতাকর্মীরা। স্বাধীনতার ৪৯ বছর আর জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সবকিছু মিলিয়েই এবারের বিজয় দিবসের অন্যরককম তাৎপর্যপূর্ণ দেশের মানুষের কাছে। রাজনীতিবিদরাসহ সচেতন মহল চান মুক্তিযুদ্ধই হোক রাজনীতির মূল প্রেরণা। আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলগুলো সম্প্রীতির স্লোগান যেমনই তুলেছে, তেমনই স্বাধীনতাবিরোধী আর উগ্রবাদীদের সঙ্গে কোনো আপোষ নেই বলেও ঘোষণা দিয়েছে।

তরুণ যুবকদের পদধ্বনিতে জাতীয় স্মৃতিসৌধ হয় চেতনার বহ্নিশিখা। জাতীয় ঐক্যের প্রতীক। আপামর মেহনতি মানুষের পদভারে মুখরিত হয় জাতীয় স্মৃতিসৌধ। সম্মিলিত চেতনায় এখনও দেশ বিরোধি প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে গর্জে ওঠে তরুণ সমাজ। এই অসাম্প্রদায়িক মৌলবাদমুক্ত বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে- এই হোক প্রজন্মের শপথ। এই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ যেন অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হিসেবে চিরজীবী হয়- আমরা এই চেতনায় নতুন শপথে যেন পথে নামি।

ট্যাগ: ৪৯তম বিজয় দিবসবিজয় দিবসসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয় দিবসের প্রত্যয় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করা: তথ্যমন্ত্রী

পরবর্তী

এদেশের মানুষ আর কারও কাছে মাথা নত করবে না: প্রধানমন্ত্রী

পরবর্তী

এদেশের মানুষ আর কারও কাছে মাথা নত করবে না: প্রধানমন্ত্রী

বিজয় উৎসবে সামিল তারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT