চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই নির্বাচন কমিশন বাতিল করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে যাবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, এই নির্বাচন কমিশন বাতিল করে নতুন করে কমিশন গঠন করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন: আমরা পরিষ্কার করে বলছি, সবার আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আমরা দেশ নেত্রীকে ছাড়া কোনো নির্বাচনে যাবো না। খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।

Banglabid

নেতাকর্মীদের লক্ষ্য করে তিনি বলেন: আসুন আমরা একটি ঐক্য গড়ে তুলি। আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং ‘গণতন্ত্র মাতা’কে মুক্ত করে আনি।

বিএনপি মহসচিব বলেন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আজকের আওয়ামী লীগও নিষিদ্ধ ছিলো। জিয়াউর রহমানের কারণেই তারা রাজনীতি করতে পারছে। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। অথচ আজকে তাকেই ছোট করার জন্য বিকৃত ইতিহাস তুলে ধরা হচ্ছে। আমাদের সেই গণতন্ত্র আজ সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে।

ফখরুল বলেন: দেশে আজ একদলীয় শাসন নয়, এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে। মানুষের কোনো অধিকার নেই। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে।

Reneta

তিনি আরো বলেন: যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিলো আজ তারাই বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। আজ আমাদেরকে শপথ নিতে হবে। জাতিকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন

পরবর্তী

মাদকবিরোধী অভিযান যেন ইতিহাসের কলঙ্ক না হয়

পরবর্তী

মাদকবিরোধী অভিযান যেন ইতিহাসের কলঙ্ক না হয়

মাদক ব্যবসায়ীকে পালাতে সাহায্য করায় ওসি প্রত্যাহার 

সর্বশেষ

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT