চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই চুক্তিপত্র জাল, যা হয়েছে তা সম্মতিতেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্যাথরিন মায়োরগাকে ধর্ষণের পর তার মুখ বন্ধ করতে বিপুল অংকের অর্থের বিনিময়ে গোপন চুক্তি করেছিলেন বলে যে অভিযোগ, সেই চুক্তিপত্র ‘সম্পূর্ণ জাল’ বলে দাবি করেছেন তার আইনজীবী।

অভিযোগ ওঠার পর থেকেই ধর্ষণের কথা অস্বীকার করে আসছেন ৩৩ বছরের ক্রিস্টিয়ানে রোনালদো।

ধর্ষণের অভিযোগের সপক্ষে যেসব প্রমাণ দেখানো হচ্ছে সেগুলো বানানো বলেও দাবি রোনালদোর, লাস ভেগাসে তখন যা হয়েছিল সেখানে ধর্ষণের ঘটনা ঘটেনি। সেখানে যা হয়েছে তা সম্মতিতেই হয়েছে।

Banglabid

মডেল মায়োরগার দাবি, ২০০৯ সালে লাস ভেগাসের একটি অ্যাপার্টমেন্টে তাকে নিয়ে যান রোনালদো। তিনি যখন পোশাক বদলাচ্ছিলেন তখন পিছন থেকে হঠাৎ জাপটে ধরেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তিনি বারবার আপত্তি জানানো সত্ত্বেও জোর করে সঙ্গম করেন সিআর সেভেন।

পুলিশে অভিযোগ করলেও তদন্ত না করে ২০১০ সালে আদালতের বাইরে তিন লাখ ৭৫ হাজার ডলারে সেটি মীমাংসা হয় বলেও উল্লেখ করেন তিনি।

পর্তুগিজ তারকার আইনজীবী পিটার ক্রিস্টিয়ানসেন এক বিবৃতিতে জানিয়েছেন, শিষ্টাচারবহির্ভূত এমন কার্যকলাপের অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছেন রোনালদো।

Reneta

জার্মান পত্রিকা ডার স্পিগেল প্রথম সামনে আনে ধর্ষণের ঘটনা। তারপরই ‘ভুয়া সংবাদ’ বলে সেটি উড়িয়ে দিয়েছিলেন পর্তুগিজ তারকা। তখন পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান।

এরপরও জার্মান পত্রিকাটি ধর্ষণ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে আসছে। এখন রোনালদোর পক্ষ থেকে ঘটনা স্বীকার করে নেয়া হল পরোক্ষভাবে।

যদিও ঘটনার সপক্ষে দায়ের করা নথিপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন রোনালদো। সেই চুক্তির বিষয়ে বিবৃতিতে বলা হয়, একটি গণমাধ্যম দায়িত্বহীনভাবে এমনসব তথ্য প্রকাশ করে যাচ্ছে, যা চুরিকৃত এবং ডিজিটাল উপায়ে সহজেই তৈরিকৃত নথির উপর প্রতিষ্ঠিত। যার গুরুত্বপূর্ণ অংশই পরিবর্তিত বা সম্পূর্ণ তৈরিকৃত।

আইনজীবী বলছেন, রোনালদো চুক্তির বিষয়টি অস্বীকার করেননি। তবে যেসব কারণ এর পেছনে বলা হচ্ছে তা অন্তত বিকৃত। চুক্তির অর্থ এই নয় যে তিনি দোষ স্বীকার করে নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাথেরিন মায়োরগাক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT