চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই কেকটির বয়স ১০৬ বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
অদ্ভুতুড়ে
A A
প্রাচীন কেকের ছবি, পুরনো ও ভাজা কেকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতিতে সবচেয়ে বৈরী পরিবেশ বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকার। তবে একটি ব্রিটিশ ফ্রুটকেকের জন্য তা নয়। সম্প্রতি ১০৬ বছর পুরনো এমন একটি কেক খুঁজে পেয়েছে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট। আর এই কেক আর তার গন্ধ জানান দেয়, এখনই তা খাওয়া যাবে।

নিউজিল্যান্ডভিত্তিক অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের সংরক্ষণবিদেরা ইস্ট অ্যান্টার্কটিকার কেপ অ্যাডারের একটি ঘরে এই কেকটি খুঁজে পেয়েছেন। টিনের একটা কৌটার মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় কেকটিকে। টিনের কৌটার দশা খারাপ হয়ে গেলেও কেকটা তাজাই রয়ে গেছে।

ট্রাস্টের এক বিবৃতিতে বলা হয়, ১৯১০-১৩ সালের টেরা নোভা নামের এক অভিযানের সময় ওই চালাঘরে অভিযাত্রীরা থেকে ছিলেন। সম্ভবত তারাই কেকটি ফেলে গিয়েছিলেন সেখানে।

Banglabid

ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। আর হান্টলি অ্যান্ড পামার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠান এতে পৃষ্ঠপোষকতা করে। ১৮২২ সালে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠানটি ।

সংরক্ষণবিদ লিজি মিক ন্যাশনাল জিওগ্রাফিককে বলেন, দুর্গম স্থান থেকে এ রকম একটা অক্ষত ফ্রুটকেক পাওয়াটা সত্যিই বিরল ঘটনা।

অ্যান্টার্কটিকায় টিকে থাকতে গেলে উচ্চমাত্রায় চর্বি ও শর্করাসমৃদ্ধ খাবার দরকার হয়। সে জন্যই অভিযাত্রীরা ফ্রুটকেক নিয়ে যেতেন।

বছর ১০৬ পুরনো কেকের জন্মদিন উদযাপন, প্রাচীন কেকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ক্যাপ্টেন রবার্ট ফ্যালকন স্কট (পেছন দিকে মাঝখানে বসা) ও তার ভাগ্যাহত অভিযাত্রী দল
Reneta

কেকটির আয়ু (!) শতবর্ষ ছাড়ালেও ক্যাপ্টেন স্কটের অভিযাত্রীদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। সফলভাবে দলটি দক্ষিণ মেরুতে পৌঁছাতে সক্ষম হলেও ফিরে আসার পথে ব্রিটিশ সেই অভিযাত্রী দলের সবাই মারা যায়। অবশ্য তাদের ৩৩ দিন আগেই নরওয়েজিয়ান একটি দল সেখানে পৌঁছায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেক
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT