চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই অভিযান অব্যাহত থাকুক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:১৪ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান নতুন করে অনেকের মুখোশ উন্মোচন করছে। সরকারি দলের ছত্রচ্ছায়ায় থেকে এতদিন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসলেও এখন আর পার পাওয়া যাবে না, অভিযানের মাধ্যমে এমন বার্তাই দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন। তার নির্দেশনায় শুরু হওয়া এই শুদ্ধি অভিযান তাতে যে থেমে থাকবে না তা প্রমাণ হয়েছে।

কলাবাগান ক্রীড়া চক্র ক্লাবে অভিযান চালিয়ে ওই ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। সিলগালা করা হয়েছে ধানমন্ডি ক্লাব, এছাড়াও অভিযান চালানো হয়েছে এলিফ্যান্ট রোডের অ্যাজাক্স ক্লাব ও সংলগ্ন একটি ভবনে। এসব ক্লাবে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িতদের প্রায় সবাই সরকারি দলের সঙ্গে জড়িত থাকার খবর গণমাধ্যমে উঠে আসছে।

Banglabid

এর আগে রাজধানীর নিকেতনের বাসা থেকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬ দেহরক্ষীসহ জি কে শামীমকে আটক করা হয়েছে। তার অফিস থেকে নগদ ১০ কোটি টাকা ও ২০০ কোটি টাকা সমপরিমাণের বিভিন্ন ব্যাংকের এফডিআর চেক, বিদেশি মদ ও অস্ত্র উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাবের ধারণা, ঠিকাদারির আড়ালে অবৈধভাবে এসব অর্থ উপার্জন করেছেন জি কে শামীম।

তারও আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। অবৈধ ক্যাসিনো পরিচালনাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি ইতোমধ্যে একাধিক মামলায় ৭ দিনের রিমান্ডে রয়েছেন।

প্রধানমন্ত্রীর এমন কঠোর পদক্ষেপ সময়োপযোগী বলে আমরা মনে করি। একইসঙ্গে তার সাহসী ভূমিকাকে আমরা স্বাগত জানাই। অভিযান অব্যাহত থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষে ওবায়দুল কাদের যে আশ্বাস দিয়েছেন তাতে আমরা আস্থা রাখতে চাই। বাংলাদেশকে যতদিন শিশু‌দের জন্য নির্ভরযোগ্য, সুন্দর ও নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তোলা না যায়, ততদিন যেন মাদক, সন্ত্রাস ও শিশু নির্যাতনের বিরুদ্ধে অ‌ভিযান চলমান থাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযানঅ্যাজাক্স ক্লাবকলাবাগান ক্রীড়া চক্রক্যাসিনোখালেদ মাহমুদ ভূঁইয়াজি কে শামীমধানমন্ডি ক্লাবসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

পরবর্তী

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এসআইসহ ৪ জন নিহত

পরবর্তী
গোপালগঞ্জ-সড়ক দুর্ঘটনা-বাস-ট্রাক সংঘর্ষে নিহত

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এসআইসহ ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলেন মানবাধিকার কর্মী গুলালাই ইসমাইল

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT