চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচপি ক্যাম্প দিয়ে বিশ্বকাপ মিশন শুরু

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:০০ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
স্পোর্টস
A A
গত বছর এইচপি ক্যাম্পে অংশ নেয়া ক্রিকেটাররা (ফাইল ফটো)

গত বছর এইচপি ক্যাম্পে অংশ নেয়া ক্রিকেটাররা (ফাইল ফটো)

দেখতে দেখতে আরেকটি বিশ্বকাপ চলে আসছে। প্রস্তুত হচ্ছে বাংলাদেশও। আগেরবার কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছিল। এবার আশা আরও বড়। সেই আশা শুধু ধরে বসে থাকা নয়; কাগজে-কলমে প্রস্তুতিও শুরু হয়ে গেছে বাংলাদেশের। যার প্রথম ধাপ হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প।

এতদিন কেবল উদীয়মান ক্রিকেটারদের ডাকা হতো এইচপি ক্যাম্পে। এবারই প্রথম যেখানে উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে জায়গা পাবেন জাতীয় দলে খেলেছেন এমন ক্রিকেটাররাও। যাদের মধ্য থেকে চার ক্রিকেটারকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাকা হবে। প্রতিভাবান বাকি ক্রিকেটাররা ডাক পাবেন ‘এ’ দলে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করার মাধ্যমে তারা ২০১৯ বিশ্বকাপ খেলার জন্য এখন থেকেই প্রস্তুতি নেবেন।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে এবার সাজানো হয়েছে এইচপি প্রোগ্রাম। ১২ জুন থেকে মিরপুরে শুরু হবে ২৪ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প। দল গড়ে ফেলেছেন নির্বাচকরা। যদিও ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করেনি বিসিবির মিডিয়া বিভাগ।

মিনহাজুল যেমনটা জানালেন, ‘২০১৯ বিশ্বকাপ মাথায় রেখে আমরা কিছু প্লেয়ার এইচপিতে ডেকেছি। আগে শুধু উদীয়মান প্লেয়ারদেরই রাখা হতো, এবার জাতীয় দলের রিপ্লেসমেন্টের জন্য কিছু প্লেয়ার রাখছি। এদের মধ্যে কিছু প্লেয়ার ‘এ’ টিমে চলে যাবে। ১০ জুলাই থেকে জাতীয় দলের প্রোগ্রাম আছে। যেটা অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজের জন্য।’

মিনহাজুল জানান সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের সেরা পারফর্মারদেরও সুযোগ দেওয়া হবে এইচপি ক্যাম্পে। সব দিক বিবেচনা করেই স্কোয়াড করা হয়েছে। প্রিমিয়ার লিগে যারা ভালো করেছেন তারা তো থাকবেনই। এছাড়া প্রথম বিভাগে ডাবল সেঞ্চুরি করা একজন খেলোয়াড় (আজমীর আহেমদ) আছে। আমরা দেখেছি সে খুব প্রতিভাবান। ভবিষ্যতের কথা ভেবে আমরা তাকে সুযোগ দিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT