চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণখেলাপী হওয়ার জন্য তদবির

পরাগ আজিম পরাগ আজিম
১০:৪৮ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

গত বছরের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ থাকলে বিশেষ সুবিধা পাওয়া যাবে- এমন খবরে ঋণ পরিশোধে নিয়মিত থাকা গ্রাহকরাও খেলাপির খাতায় নাম তুলতে তদবির শুরু করেছেন। কথিত ভালো খেলাপি হওয়ার সুযোগ নিতে পুনঃতফসিলের বিশেষ সুবিধা চেয়ে আবেদন শুরু করেছেন ঋণখেলাপিরা। পুরো বিষয়টিকে বিশ্লেষকরা ব্যাংকিং খাতের জন্য বিরক্তিকর বলে মনে করছেন।

২৮ ফেব্রুয়ারি সংসদে দেওয়া অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, দেশে ঋণখেলাপির সংখ্যা ২ লাখ ৬৬ হাজারেরও বেশি। ব্যাংকগুলো বলছে, দেশে প্রায় ৯০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। খেলাপি ঋণের পরিমাণ কমাতে গত ২৫শে মার্চ অর্থমন্ত্রী একটি ঘোষণা দিলে তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। ঘোষণা অনুযায়ী ঋণখেলাপিরা ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ৯ শতাংশ সুদে ১২ বছরের পুন:তফসিল সুবিধা পাবেন। ওই ধারাবাহিকতায় সম্প্রতি ১০ বছরের ঋণ পুনঃতফসিলের একটি খসড়া নীতিমালা তৈরি করে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। ব্যাংকাররা জানান, এমন খবরে অনেক ভালো ঋণ গ্রহীতাও কিস্তির টাকা জমা বন্ধ করে দিয়ে খেলাপি হওয়ার তদবির করছেন।

ঋণখেলাপিদের ঢালাওভাবে এমন সুযোগ দেয়া ঠিক হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যাংকাররা আশা করছেন, সবদিক বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

Banglabid

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণঋণখেলাপিব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT