চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উয়েফার বর্ষসেরা খেলোয়াড় রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো উয়েফার বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ‘ড্র’ এবং বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়। সেরা ফরোয়ার্ডও হয়েছেন পর্তুগিজ তারকা।

মোনাকোয় আলো ঝলমলে অনুষ্ঠানে রোনালদো উপস্থিত ছিলেন। নিজ হাতেই পুরষ্কার গ্রহণ করেন। গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে ১২ গোল করার পাশাপাশি ৬টিতে অবদান ছিল তার।

সঙ্গে ক্লাবের হয়ে কাটানো দুর্দান্ত একটি মৌসুমের শেষে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার ডাবল জেতাতে ভূমিকা রেখেছেন রোনালদো। লা লিগায় করেছিলেন ২৫ গোল। উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়েও ছিল অবদান।

Banglabid

জুন-জুলাইয়ে ফিফা কনফেডারেশন্স কাপে পর্তুগালকে সেমিফাইনালে তোলার পথেও অবদান ছিল। রোনালদো এই প্রতিযোগিতায় দুটি গোল করেছেন। সঙ্গে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ৫ ম্যাচে ১১টি গোল করে জাতীয় দলের হয়েও আলো ছড়িয়েছেন।

মেসি এবং রোনালদো আগে দুবার করে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সিআর সেভেন ছিলেন সর্বশেষ বিজয়ীও। এতে টানা দ্বিতীয় ও সর্বোচ্চ তিনবারের বিজয়ীর রেকর্ডটিও এখন তারই দখলে। মেসি ২০১১ ও ২০১৫ সালে, রোনালদো ২০১৪ ও ২০১৬ সালে জিতেছিলেন। আন্দ্রেস ইনিয়েস্তা ২০১২ এবং ফ্রাঙ্ক রিবেরি ২০১৩ সালে এই খেতাব হাতে তোলেন।

এদিন সেরা গোলরক্ষক হিসেবে ৩৯ বছর বয়সী বুফনের নাম ঘোষণা করা হয়। এই বয়সে এসে সেরা গোলরক্ষকের পুরস্কার নিতে পারায় নিজেকে গর্বিত বলেন বুফন। উপস্থাপিকা তাকে দেখেই বলে ওঠেন, ‘আপনি তো এখনো তরুণ। রহস্য কী?’

Reneta

উত্তরে হাসতে হাসতে জুভেন্টাস তারকা বুফন বলেন, ‘আমি ক্ষুধার্ত আর বোকা থাকি বলেই এখনও তরুণ!’

মৌসুমের সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন রিয়ালের আরেক তারকা সার্জিও রামোস। সেরা মিডফিল্ডারও রিয়ালের, লুকা মডরিচ। আর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন লিকে মার্টেনস।

উয়েফার অঞ্চলভুক্ত ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের মধ্যে ঘরোয়া, মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সেরা পারফর্মারদের থেকে নির্বাচন করা হয় উয়েফার এইসব সেরা বিজয়ীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেচনিয়ায় তালাক দেয়া বউকে আবারও ঘরে আনা যাবে

পরবর্তী

এবার শাস্তি পেলেন ওমর সানি ও মৌসুমী

পরবর্তী
ওমর সানি ও মৌসুমী

এবার শাস্তি পেলেন ওমর সানি ও মৌসুমী

চ্যাম্পিয়ন্স লিগে ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে চেলসি-অ্যাটলেটিকো

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT