চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজে বিশ্ব ভ্রমণ: ইতিহাসের সামনে জারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজের পাইলটের মুখোমুখি দৃশ্য, আকাশে উড়ন্ত বিমানের ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের কণিষ্ঠতম নারী হিসেবে উড়োজাহাজে চেপে পুরো পৃথিবী ঘোরার স্বপ্ন জারা রাদারফোর্ডের। সেই স্বপ্ন পূরণে তাকে প্রায় ৫১ হাজার কিলোমিটারে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। সেই লক্ষ্য নিয়ে করা যাত্রায় গত শনিবার ১১ ডিসেম্বর এশিয়াতে তিনি প্রথমবারের মতো যাত্রা বিরতি নেন সিউলে। জানিয়েছে সিএনএন।

এর আগে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ বছরের আগস্টে পশ্চিম বেলজিয়ামের কর্টরজিক-ওয়েভেলজেমে এয়ারপোর্ট থেকে নিজের ‘শার্ক আলট্রালাইট’ উড়োজাহাজ নিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। শার্ক আলট্রালাইট বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন মাইক্রোলাইট এয়ারক্রাফট বলা হয়।

পুরো যাত্রাটিই অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন জারা । তিনি সিউলের গিম্পো আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, আবহাওয়া ও ভিসা সংক্রান্ত জটিলতার সম্মুখীন হয়ে মাসখানেক সময় রাশিয়া এবং আলাস্কায় আটকে ছিলেন।

সিএনএন’র একটি অনলাইন প্রতিবেদনে বলা হয়, এ বছরের ক্রিসমাসের আগেই এ যাত্রা সমাপ্তির পরিকল্পনা থাকলেও নানান কারণে হয়ে ওঠেনি বলে জানান জারা। তবে সামনের বছরে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই তার এ দুঃসাহসী যাত্রার ইতি টানবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কোভিড সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তার যাত্রায় ব্যাঘাত ঘটলেও তিনি থেমে যাননি। স্থানীয় অনেক জায়গায় ভ্রমণ করতে না পারবার আফসোস নেই বলে জানান তিনি। জারা বলেন, আমি এই জায়গাগুলো আকাশে বসে দেখেছি, যেটি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বলে মনে হয়েছে।

তার এ যাত্রা নারীদের শিক্ষা গ্রহণ ও বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত সংক্রান্ত  পেশা বেছে নিতে আগ্রহী করবে বলে আশা তার।

এর আগে সবচেয়ে কম বয়সে উড়োজাহজে পৃথিবী ভ্রমণকারী নারী ছিলেন শায়েস্তা ওয়াইজ। তিনি ২০১৭ সালে ৩০ বছর বয়সে এ কৃতিত্ব অর্জন করেছিলেন।

রাদারফোর্ড জারার বাবা-মা দুজনেই পাইলট। জারা সামনের বছর উচ্চ শিক্ষা শুরু করবেন। ভবিষ্যতে তিনি নভোচারী হওয়ার স্বপ্ন দেখেন।

ট্যাগ: জারানারীবিশ্ব রেকর্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশি জটিলতায় জড়িয়ে গেল বার্সেলোনা

পরবর্তী

সেনাপ্রধানের সঙ্গে মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডারের সাক্ষাত

পরবর্তী
বাংলাদেশ ও মেক্সিকো সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সাক্ষাত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধানের সঙ্গে মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডারের সাক্ষাত

বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আজ তিনজনের মৃত্যু

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT