চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজের জরুরি অবতরণের দু’ঘণ্টা পর চালু হলো শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণের দু’ঘণ্টা পর আবার খুলে দেয়া হয়েছে হযরত শাহজালাল বিমানবন্দর। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে প্লেনটির জরুরি অবতরণ করানো হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটির সামনের একটি চাকা বিস্ফোরিত হওয়ায় এ ঘটনা ঘটে।

বিমান জানিয়েছে, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে বিজি-১২২ ফ্লাইটটি যাত্রী নিয়ে ওমানের মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। কিন্তু হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি ঢাকার শাহজালালেই জরুরি অবতরণ করে।

দেশে ফেরার সময় উড়োজাহাজের একটি চাকা ফেটে গেছে বলে খেয়াল করেন পাইলট। এ সময় তিনি বিমানের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। ওই অবস্থায় জরুরি অবতরণের সকল সুবিধা শাহজালালে থাকায় চট্টগ্রামে না গিয়ে ঢাকার দিকে ফিরে আসে উড়োজাহাজটি।

নিরাপদে অবতরণের জন্য জ্বালানি তেল কমাতে উড়োজাহাজটিকে অতিরিক্ত সময় আকাশে ওড়ানো করা হয় বলে জানায় বিমান। এছাড়া বিমানের প্রকৌশলীরা রান ওয়েতে গিয়ে অবস্থান নেন এবং পাইলট দুবার লো ফ্লাই করেন।

উড়োজাহাজের ১৪৯ জন যাত্রী ও সাত জন কেবিন ক্রু’র সবাই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। তবে এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরণের উড্ডয়ন এবং অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেও ঢাকা ফিরে আসে। পরে ত্রুটি মেরামত শেষে আবার মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি।

এছাড়া গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এ সময় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি। পরে অন্য একটি প্লেন পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হাঙ্গেরির বুদাপেস্টে পৌঁছানো হয়।

ট্যাগ: বিমানবিমান দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীদের আন্দোলনে খুলে গেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পরবর্তী

আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

পরবর্তী
খালেদা জিয়া-বিএনপি-জাতীয় নির্বাচন

আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

সাকিব-মুশফিক প্রদর্শনীর পরও টাইগারদের হার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT