চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবে একটি প্রস্তুতি এবং কিছু কথোপকথন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

সবাই সর্বনামের গান শুনছিলেন। অর্থমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, নাট্যব্যক্তিত্ব ম.হামিদসহ দেশি-বিদেশী অতিথি সবাই। সবাই ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অতিথি। কিন্তু তিনি গভীর মনোযোগ দিয়ে কি যেন লিখছিলেন! নজর কাড়ে বিষয়টি। এগিয়ে তার সঙ্গে কথা বলার উদ্যোগ নিতে প্রথম দিকে কিছুটা চমকে উঠে তারপর সাড়া দেন। কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। তিনি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদকের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

‘এটা আমার দীর্ঘদিনের অভ্যাস কোথাও কিছু বলার আগে পয়েন্ট নোট করা। সেই ছাত্র রাজনীতির সময় থেকে। বিশেষ করে বুয়েটে যখন রাজনীতি করতাম তখন থেকে এটি অভ্যাস হয়ে যায়। আজ কিছুটা ঘাটতি ছিল প্রস্তুতির। তাই চোখ বুলিয়ে নিচ্ছিলাম। আর কিছু নোট করে রাখছিলাম।’

ভারতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হলো কিন্তু এদেশের চলচ্চিত্র এবং বেসরকারী টেলিভিশনগুলোর ভারতে বাঁধাহীন প্রচার কি হবেনা প্রশ্নে তিনি স্মিত হাস্যে বলেন, ওখানকার ব্যবসায়িক একটা বাঁধা রয়েছে। ফি’রমাত্রাটা অত্যাধিক তবে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

Banglabid

এখানে বিদেশী টেলিভিশন চ্যানেল প্রচারে ফি’ কেন বাড়ানো হচ্ছেনা প্রশ্নে তিনি বলেন, ‘বাড়ানো হয়েছে। তবে সেটা কোটির ঘরে গেলে অনেক টেলিভিশনের প্রচার বন্ধ হয়ে যাবে। তখন আপনারাই বলবেন মতপ্রকাশে সরকার বাঁধা দিচ্ছে। সবসময় সব কিছু সহজ মনে হলেও সহজ নয়। বহুমাত্রিক বাস্তবতা থাকে।

কথোপকথনে উঠে আসে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের বিষয়। দৃঢ় কণ্ঠে তথ্যমন্ত্রী বলেন, ওটা পাশ হয়ে গেছে। এখন ছাপার কাজ চলছে। কিছু ঝামেলা ছিল। যেমন পরিচালক যৌথ হতে হবে। এটা কেমন কথা। এদিকে বা ওদিকের, একজন পরিচালক থাকতেই পারে। এরকম আরো বেশ কিছু বিষয়সহ সবার ভাবনাকে আমলে নিয়ে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ নীতি তৈরী হয়েছে।

পয়েন্ট নোট করা কাগজ ধরে তথ্যমন্ত্রীর বক্তৃতা পর্ব

অতিথিদের ডাক পড়েছে মঞ্চে। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে হবে। ইতিমধ্যে তার পাশে বসা অন্যরা উঠে গিয়ে আসন নিয়েছেন। তিনিও মঞ্চে তার নির্ধারিত আসন নিয়েছেন। তার বক্তৃতা পর্বে দেখা যায় তিনি তার নোট করা কাগজ নিয়ে বক্তৃতা করছেন। বিভিন্ন বিষয়কে স্পর্শ করে যাওয়া সে বক্তৃতা। তথ্যসমৃদ্ধ।

Reneta

ছবি : জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনুম.হামিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুর্দি গণহত্যার কষ্টে ভেজা ‘জার’ চলচ্চিত্রে উৎসবের উদ্বোধন

পরবর্তী

নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে

পরবর্তী
ওয়েবসাইট হ্যাকড

নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে

বিশ্ব ইজতেমা

রোববার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT