চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগের পর অভিযোগে উবার অ্যাপে ৯৯৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
রাইড শেয়ারিং নীতিমালা

যাত্রী ভোগান্তিসহ নানা ধরনের অভিযোগের পর বাংলাদেশে উবার পরিচালনায় জরুরি সহায়তা নম্বর চালু করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় ও অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার মঙ্গলবার তাদের রাইডার অ্যাপে ন্যাশনাল ইমারজেন্সি নাম্বার ৯৯৯ সংযুক্ত করার ঘোষণা দিয়েছে। এতে যাত্রীদের নিরাপত্তা আরও বাড়বে বলে জানিয়েছে উবার কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা আরও বাড়াতে উবারের ধারাবাহিক প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞার অংশ হিসেবে রাইডার অ্যাপে এই হেল্প লাইন নম্বর সংযুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে জরুরী প্রয়োজনে যাত্রীরা ৯৯৯ নম্বরটি ডায়াল করার সুযোগ পাবেন।

Banglabid

এটি কীভাবে কাজ করবে?
উবারের গাড়িতে
ভ্রমণ করার সময় কোন জরুরী অবস্থার সৃষ্টি হলে যাত্রীরা অ্যাপের ভেতর ‘কলনাউ’ প্রেস করে বিনামূল্যে বাংলাদেশের আইসিটি বিভাগ পরিচালিত জাতীয় হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

বাটনটি একবার প্রেস করার সঙ্গে সঙ্গে যাত্রীদের ফোনের ডায়ালে ৯৯৯ নাম্বারটি চলে আসবে।৯৯৯ নাম্বারে কল করলে যাত্রীরা সরকারি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।এরপর জরুরী অবস্থার প্রকৃতি বুঝে যাত্রীরা ১ প্রেস করে অ্যাম্বুলেন্স, ২ প্রেস করে ফায়ার সার্ভিস, ৩ প্রেস করে পুলিশের সহযোগিতা পেতে পারেন বা ০ প্রেস করে সরাসরি সরকারি প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারেন।

উবার তাদের নতুন এই সেবা সম্পর্কে গ্রাহকদের এসএমএস’র মাধ্যমে জানিয়ে দিচ্ছে।

Reneta

নতুন এই সেবার বিষয়ে উবার ঢাকার জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা বলেন: যাত্রীদের নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি।প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীদের যতটা সম্ভব নিরাপদ রাখতে আমরা বদ্ধ পরিকর।উবারের সঙ্গে ইমার্জেন্সি নম্বর ৯৯৯ সংযুক্ত করার পদক্ষেপটি যাত্রার পূর্বে, যাত্রার সময় ও যাত্রার পরে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে আমাদের প্রতিজ্ঞাকে প্রতিফলিত করে।

২০১৬ সালের নভেম্বরে ঢাকায় উবার চালু হয়। বাংলাদেশে চালক ও যাত্রী উভয়ের কাছ থেকে এটি দারুণ সাড়া পেয়েছে।

তবে, সম্প্রতি যাত্রী প্রত্যাখ্যানসহ নানা ধরনের অভিযোগ উঠছে। ফেসবুকে উবার ইউজার্স অফ বাংলাদেশ গ্রুপে প্রতিদিন নানা ধরনের অভিযোগ পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলাকোপা-বান্দুরার ঐতিহ্যের পাশে ‘মিনি কক্সবাজার’ মৈনট ঘাট

পরবর্তী

পাকিস্তানে প্রতিশোধমূলক ধর্ষণ মামলার সব আসামী গ্রেফতার

পরবর্তী
পাকিস্তান-ধর্ষণ

পাকিস্তানে প্রতিশোধমূলক ধর্ষণ মামলার সব আসামী গ্রেফতার

সৌদি আরব

সৌদি আরবে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশিসহ নিহত ৪

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT