চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যের বাসায় হামলাকারীরা ছাত্র হতে পারে না: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

ছাত্রদের শান্তিপূর্ণ একটি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে নৃশংস হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, এরা কোনো ছাত্র হতে পারে না। এরা সন্ত্রাসী, লুটেরা। এরা ছাত্রদের আন্দোলনের কোনো অংশ হতে পারে না।

শুক্রবার বিকালে ১৪ দলের একটি প্রতিনিধিদল ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের বাসভবনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Banglabid

স্বাস্থ্যমন্ত্রী বলেন: কোটা সংস্কারের দাবিতে একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিলো। মাত্র ৩ দিনের একটি সুশৃংখল আন্দোলন। এরকম আন্দোলন হতে পারে। আন্দোলন দোষের কিছু নয়। কিন্তু এর মধ্যে একটি সুগঠিত গোষ্ঠী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলো।

তিনি বলেন: একটি মুখোশধারী, লুটেরা গোষ্ঠী ভিসি বাসভবনে হামলা চালায়। তারা লাশ ফেলতে চেয়েছিলো। শান্তিপূর্ণ আন্দোলনকে তারা সরকারবিরোধী আন্দোলনো প্রবাহিত করতে চেয়েছে। কিন্তু পারেনি। প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে তা সমাধান করেছেন।

মন্ত্রী বলেন: প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই ছাত্ররা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং প্রধানমন্ত্রীকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দিয়েছে।

Reneta

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন: দেশের একজন সর্বোচ্চ অভিভাবকের বাসায় কোনো শিক্ষিত মানুষ হামলা করতে পারে না। কোনো ছাত্র তা করতে পারে বলে বিশ্বাস করি না। এসব অশিক্ষিত, বর্বর, সন্ত্রাসীদের চিহ্নিত করছি আমরা। তাদেরকে অবশ্যই কঠোর শাস্তির মুখোমুখী হতে হবে। যেন এভাবে কখনো নৃশংসতা চালাতে না পারে।

এ হামলায় ১৪ দলের প্রতিনিধিরা ক্ষুব্ধ, বিক্ষুব্ধ বলে জানান নাসিম। একইসঙ্গে উপাচার্যের পাশে ১৪ দল আছে জানিয়ে তাকে সুষ্ঠুভাবে কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যের বাসায় হামলালিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

দেশব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

গিনেস রেকর্ড গড়তে বাংলাদেশের মূকাভিনয়

পরবর্তী

গিনেস রেকর্ড গড়তে বাংলাদেশের মূকাভিনয়

রোমার কাছে হারায় কোচের উপর খেপেছেন মেসি, পিকে?

সর্বশেষ

ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT