চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা নির্বাচন ১ম ধাপ: বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
উপজেলা পরিষদ নির্বাচন-দ্বিতীয় ধাপ

দেশের ৭৮ উপজেলায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাথমিক গণনায় ও বেসরকারি ফলাফলে প্রায় সব কয়টি উপজেলায় এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। এ নির্বাচনে বিএনপিসহ ঐক্যফ্রন্ট ও বামদলগুলো ভোট বর্জন করেছে।

এরই মধ্যে বেশ কয়েকটি উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা হলেন: কুড়িগ্রাম সদরে আনাম উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জের শাহজাদপুরে আবুল কালাম আজাদ, নীলফামারীর সৈয়দপুরে মাখসেদুল মমিন, ডিমলায় তোফায়েল আহমেদ, পঞ্চগড় সদরে আমিরুল ইসলাম, তেঁতুলিয়ায় কাজী মাহমুদুর রহমান, আজমেরিগঞ্জে মোরতুজা হাসান, বানিয়াচংয়ে আবুল কাশেম চৌধুরী ও নাটোরের লালপুরে ইসাহাক আলি। তারা সবাই আওয়ামী লীগের প্রার্থী। আর হবিগঞ্জের মাধবপুরে জয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী এস এম শাহজাহান।

রোববার প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৭৮টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন চলে এই ভোটগ্রহণ।

Banglabid

বিএনপিসহ ঐক্যফ্রন্ট এই ভোট বর্জন করেছে। একই সঙ্গে ভোট বর্জন করেছে বামপন্থী দলগুলোও। তবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ তাদের ৮৭ জনের নাম ঘোষণা করে।

ইসি সূত্র জানায়, প্রথম ধাপের ৮৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হচ্ছে ৮০টি উপজেলায়। শুক্রবার ইসি তিন উপজেলায় নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। উপজেলা তিনটি হলো-লালমনিরহাট জেলার আদিতমারী, নেত্রকোণা জেলার পূর্বধলা ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা।

এছাড়া জামালপুর জেলার মেলান্দহ ও মাদারগঞ্জ ও নাটোর জেলার নাটোর সদর উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই তিন উপজেলায় নির্বাচন হচ্ছে না এবং রাজশাহী জেলার পবা উপজেলায় নির্বাচন আদালত কর্তৃক স্থগিত করা হয়েছে।

Reneta

প্রথম ধাপের নির্বাচনে ইতোমধ্যে ১৬ জন চেয়ারম্যানসহ মোট ২৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী রয়েছেন।

প্রথম ধাপে মোট প্রার্থী ৮৯৪ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২৭৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭৩ জন। এসব উপজেলায় মোট ভোটার ১ কোটি ৫২ লাখ ৭০ হাজার ৫ জন। কেন্দ্রের সংখ্যা ৬ হাজার ২১৯ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৩৯ হাজার ১৫৯ টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT