চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নতিটা ফুটবল বিশ্বকে জানান দিতে চাই: মামুনুল

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৭:৪৬ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

শক্তির পার্থক্য যাই থাকুক না কেনো, আমরা যে উন্নতি করেছি সেটা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই ফুটবল বিশ্ব জানতে পারবে। মিশন
অস্ট্রেলিয়ার জন্য রাতে রওনা হওয়ার আগে গণমাধ্যমকে এমনটাই জানাচ্ছিলেন
বাংলাদেশ দলের কাণ্ডারি মামুনুল ইসলাম।

কুয়ালালমপুরে মালয়েশিয়ার সঙ্গে
প্রীতিম্যাচ খেলে পার্থে যাবে ক্রুইফ-মামুনুলের বাংলাদেশ ব্রিগেড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ক্যাপ্টেন মামুনুল বলেন, আমাদের সাথে অস্ট্রেলিয়ার পার্থক্যটা সবাই জানে। তবে আমরা ভালো ফুটবল খেলতেই যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্যটাই হবে আমরা যে উন্নতিটা করছি, এটা ফুটবল বিশ্বকে জানান দেওয়া।

Banglabid

‘আমরা আমাদের সামর্থ্যের শতভাগই দেবো। আর দেশবাসীর কাছে দোয়া চাইবো যেনো সফর শেষ করে ভালভাবে দেশে পৌঁছে ৮ নভেম্বর জর্ডানের বিপক্ষে ভালো করতে পারি,’ বলছিলেন ক্যাপ্টেন মামুনুল।

মিশন অস্ট্রেলিয়ার জন্য রাত দেড়টায় ঢাকা ছাড়ার আগে শেষ দিনে মামুনুল-এমিলিদের অনুশীলন ছিলো বিকালের পরিবর্তে সকালে।

আড়াই ঘণ্টার অনুশীলন শেষ করে মালয়েশিয়া ম্যাচ নিয়ে কথা বলেন হেড কোচ লোডভিক ডি ক্রুইফ। অবশ্য টিম নিয়ে কথা বলার আগে বাফুফের সঙ্গে তার সম্পর্কটাই জানান দিলেন আবার। সংবাদ মাধ্যমে ভুল খবর হয়েছে, দাবি এই ডাচম্যানের।

Reneta

তিনি বললেন, ‘সকালে উঠেই আমি পত্রিকাটি দেখেছি। আমার মনে হয়েছে যে দ্য রিপোর্টার ইজ নট শার্প। কারণ আমি বলেছি একটা আর সে লিখেছে আরেকটা।

‘আমার সঙ্গে বাফুফের বা বাফুফের সঙ্গে আমার কোন ঝামেলা নেই। কখনও তা ছিলোও না,’ বলে দাবি করেন তিনি। 

কোচ ববলেন: আই অ্যাম ভেরি হ্যাপি উইথ বিএফএফ এন্ড পার্সেনালি মিস্টার সালাউদ্দিন। চুক্তির মেয়াদ বাড়ানো না বাড়ানো বা অ্যাসাইনমেন্ট বেসিস চুক্তির ব্যাপারে কোনো অভিযোগ নেই আমার। আমি একজন পেশাদার কোচ। আমি চেষ্টা করছি বাফুফের সঙ্গে কাজ করে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার।

কোচ কথা বলার সময় সঙ্গে ছিলেন অধিনায়ক। ক্যাপ্টেনসির সঙ্গে দলের মিডফিল্ডটাও সামলাবেন মামুনুল। আর তাকে যোগ্য সাপোর্টটা দিতে তৈরি আছেন ডেনমার্কে থাকা বাংলাদেশী মিডফিল্ডার জামাল ভুইয়া। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তিনি।

গোল করাটা নয় মাঝমাঠ সামলানোটাই মূল কাজ উল্লেখ করে তিনি বলেন, গোল কার পা থেকে আসলো সেটা মোটেও আমার ভাবনা নয়। আমার মূল কাজটা হবে মামুনুলের যোগ্য সঙ্গী হয়ে ওঠা। কেনো না মাঝ মাঠ সামলানোর মূল দায়িত্বটা আমাদের দুজনেরই।

২৯ আগষ্ট মালয়েশিয়ার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ শেষে ৩০ আগষ্ট পার্থে রওনা হবে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫টায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে লেখালেখি নিয়ে যা বললেন সমাজকল্যাণ মন্ত্রী (ভিডিওসহ)

পরবর্তী

গুজরাটে সংঘর্ষে নিহত তিন, সেনা মোতায়েন

পরবর্তী

গুজরাটে সংঘর্ষে নিহত তিন, সেনা মোতায়েন

২০০ মিটারের ফাইনালে মুখোমুখি বোল্ট-গ্যাটলিন

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT