চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্যোক্তাদের জন্য প্রায় ১০০ কোটি টাকার ঋণ ছাড় দিল এসএমই ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
অর্থনীতি
A A
উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রায় ১০০ কোটি টাকার ঋণ ছাড় দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

ইতোমধ্যে ৩১৬ জন উদ্যোক্তার জন্য ৪২ কোটি টাকা ছাড় করা হয়েছে। ২৩০ জন উদ্যোক্তার জন্য ৪২ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে এবং আরো ২৬৮জন উদ্যোক্তার জন্য ৫৪ কোটি টাকার ঋণ অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার ৩০ অক্টোবর সিলেটে উদ্যোক্তা-ব্যাংকার-ম্যাচমেকিং অনুষ্ঠানের আয়োজনে এসব তথ্য জানায় এসএমই ফাউন্ডেশন।

Banglabid

কোভিড-১৯ পরিস্থিতিতে প্রান্তিক অঞ্চলের প্রকৃত ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের কাছে সরকারের প্রণোদনা প্যাকেজের ঋণ পৌঁছে দিতে উদ্যোক্তা-ব্যাংকার-ম্যাচমেকিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের সহায়তায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, এসএমই উদ্যোক্তাদের সাথে ব্যাংকারদের দূরত্ব কমাতে উদ্যোক্তা সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বড় উদ্যোক্তাদের তুলনায় ছোট উদ্যোক্তাদের ঋণ বিতরণের প্রক্রিয়া ব্যয়সাপেক্ষ হলেও সরকারের প্রণোদনার ঋণ বিতরণে এগিয়ে আসায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ তিনি।

Reneta

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, সরকারের প্রণোদনা প্যাকেজের ঋণ সুষ্ঠভাবে বিতরণ নিশ্চিত করতে একটি হটলাইন চালু করা যেতে পারে।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণের অর্থ ফেরত না পাওয়ার কোন নজীর নেই। এসএমই উদ্যোক্তাদের ঋণ দেয়ার ক্ষেত্রে নিয়মকানুন সহজ করতে ব্যাংকার প্রতি অনুরোধ জানান তিনি।

সেই সাথে উদ্যোক্তাদের সহজে ঋণ পেতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেন তিনি।

এছাড়া চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ২০০ কোটি টাকার ঋণ বিতরণ শেষ করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম এহসান এবং এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএমই ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

পরবর্তী

টোঙ্গায় প্রথম করোনা শনাক্ত

পরবর্তী
সুন্দর সমুদ্র সৈকত, নীল আকাশ ও পাম গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টোঙ্গায় প্রথম করোনা শনাক্ত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁয় পুকুরে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT