চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্দাম জীবন ও অনিয়ন্ত্রিত খাবারে ‘সর্বনাশ’ ডেম্বেলের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

১০৫ মিলিয়ন ইউরোতে নেইমারের বিকল্প হয়ে এসেছিলেন বার্সেলোনায়। সেই উসমানে ডেম্বেলে কাতালানদের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৩৯৫ মিনিট! বেশিরভাগ সময় দলের বাইরে থেকেছেন চোটে পড়ে। কী কারণে এত চোট জর্জর ডেম্বেলের শরীর?

স্প্যানিশ রেডিও কাডেনা এসইআর দোষটা দিচ্ছে ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডকেই। সঙ্গে ফাঁস করেছে অনেক গোমরও।

কাডেনা এসইআর জানাচ্ছে, ডেম্বেলের জীবন-যাপন নিয়ে মোটেও খুশি নয় বার্সা। চোটে পড়লে যে ধরনের পুষ্টিকর খাবার-দাবার নিয়মিত খাওয়া দরকার, ডেম্বেলে নাকি তা মোটেও গ্রহণ করেন না। তার পছন্দের খাবারের তালিকায় বেশিরভাগ সময় থাকে ফাস্টফুড। এমন খাবারে একজন পেশাদার খেলোয়াড়ের ঝুঁকি থাকে মুটিয়ে যাওয়ার, ঘন ঘন চোটে পড়ার।

শুধু তাই নয়, কাডেনা এটিও বলছে- বার্সাতে আসার পর নৈশকালীন জীবনে অভ্যস্ত হয়ে পড়েছেন ডেম্বেলে। নাইটক্লাবের প্রেমে এতটাই মজেছেন যে, প্রায় প্রতিরাতেই সেখানে ঢু মারেন ফরাসি ফরোয়ার্ড।

বার্সার অন্য ভিনদেশি সতীর্থদের সঙ্গে ভাষার আদান-প্রদানে সমস্যা, বাবা-মা’র বিচ্ছেদের কারণেও কাতালান দলটির হয়ে আলো ছড়াতে পারছেন না ডেম্বেলে, এমন দাবি কাডেনার।

তবে বিরক্ত হলেও ডেম্বেলের উপর ভরসা হারাচ্ছে না বার্সা। কোচ আর্নেস্টো ভালভার্দের একান্ত চেষ্টায় একজন খাঁটি রত্ন হয়ে উঠতে পারেন এ তারকাও, এমন ভবিষ্যৎবাণী করেছে স্প্যানিশ রেডিওটি।

ট্যাগ: উসমানে ডেম্বেলেবার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনকের সেই উদ্দীপ্ত ঘোষণা, সেই থেকে স্বাধীনতা

পরবর্তী

পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ

পরবর্তী
রাষ্ট্রপতি আবদুল হামিদ

পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাষ্ট্রপতির উষ্মা প্রকাশ

বিস্ময় জাগিয়ে রেকর্ডের সামনে মাশরাফী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT