চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরের প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশনের-ডিএনসিসি প্যানেল মেয়র মো. ওসমান গণি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। 

শনিবার সকাল সাড়ে আটটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসমান গণি বেশ কিছুদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ পুত্র রেখে গেছেন।

Banglabid

উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত ওসমান গণি বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

মেয়র আনিসুল হকের অসুস্থতার পর প্যানেল মেয়র হিসেবে নিয়োগ পান ওসমান গণি। গত বছরের ৩০ নভেম্বর আনিসুল হকের মৃত্যুর পরও সেই দায়িত্বে থেকে যান তিনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শোক: ওসমান গনি-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এক বিবৃতিতে তিনি মরহুম মো. ওসমান গনি-এর পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Reneta

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক: অপর এক শোক বিবৃতিতে ওসমান গনি-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।বিবৃতিতে তিনি মরহুম মো. ওসমান গনি-এর পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আগামীকাল ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার বাদ যোহর মরহুম মো. ওসমান গনি’র প্রথম নামাজে জানাযা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং বাদ আসর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএনসিসিঢাকা উত্তর সিটি করপোরেশনপ্যানেল মেয়রসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT