চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় ধরাশায়ী মোহামেডান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের নবাগত দল উত্তরা স্পোর্টিং ক্লাবের কাছে ৭ উইকেটে হেরে গেছে ঐতিহ্যবাহী মোহামেডান।

শনিবার বিকেএসপিতে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৯৩ রানে গুটিয়ে যায় সাদা-কালোরা। জবাবে তানজিদ হাসান তামিমের ১০১ রানের অপরাজিত ইনিংসে ১০ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় উত্তরা।

শফিউল ইসলাম, কাজী অনিক, শাহাদাত হোসেন রাজিব, সোহাগ গাজী, চতুরাঙা ডি সিলভাদের নিয়ে সাজানো মোহামেডানের বোলিং আক্রমণকে পাত্তাই দেননি উত্তরার ১৯ বছর বয়সী তরুণ ওপেনার তানজিদ। দারুণ খেলে তুলে নেন লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। এ বাঁহাতি ১২০ বল খেলে ১০টি চার ও তিন ছক্কায় সাজান ক্যারিয়ারসেরা ইনিংসটি।

আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন করেন ৩৭ রান। খেলেন মাত্র ১৮ বল। ছোট লক্ষ্য তাড়ায় নেমে তানজিদ ও আনিসুল ওপেনিং জুটিতে যোগ করেন ৮৪ রান। তানজিদ শেষ পর্যন্ত খেললে ৩ উইকেট হারিয়ে ৪০ ওভারে সহজ জয় পায় উত্তরা। নিজেদের সপ্তম ম্যাচে এসে প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়ের দেখা পেল তারা। অন্যদিকে তিন জয়ের পর টানা চার ম্যাচে হার দেখল মোহামেডান।

উত্তরার অধিনায়ক মোহাইমেনুল খান করেন ২২ রান। শাকির হোসেন ১৭ রান করে থাকেন অপরাজিত। শাহাদাত হোসেন দুটি ও সোহাগ গাজী নেন একটি করে উইকেট।

এদিন টস হেরে ব্যাটিং নেমে ৪৫.১ ওভারে দুইশর আগেই থেমে যায় মোহামেডান। ২২ গজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি নাদিফ চৌধুরী (৩৯), মোহাম্মদ আশরাফুল (২৮), অভিষেক মিত্র (২১।

Reneta

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর দিনে শেষদিকে শফিউল ইসলাম ২৯ রানের ইনিংস খেলে দুইশর কাছে নিয়ে যান মোহামেডানের দলীয় সংগ্রহ।

উত্তরার বোলার আব্দুর রশিদ ও আসাদুজ্জামান পায়েল নেন তিনটি করে উইকেট। সাজ্জাদ হোসেন নেন দুটি উইকেট। একটি উইকেট নিয়েছেন আনিসুল ইসলাম ইমন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯মোহামেডান স্পোর্টিং ক্লাবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রামিসা হত্যা: দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলীর

মে ২২, ২০২৬

আবারও ইরানের ইউরেনিয়াম জব্দ করে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণে দ্রুত দুর্বল হচ্ছে শিশু

মে ২২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির নামে প্রতারণার অভিযোগ

মে ২২, ২০২৬

মিরপুরে শিশু রামিসার নৃ/শং/স হত্যা/র প্রতিবাদে বিক্ষোভ চলছেই

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT