চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উজ্জ্বল হায়দারাবাদ উজ্জ্বলতর মুস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

শুরুটা ছিল মেডেন নিয়ে চার ওভার শেষে দ্য ফিজ খ্যাত মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার ৪-১-৯-২। তাইতো বাংলাদেশি কাটার মাস্টারকে ম্যাজিক্যাল মুস্তাফিজ বলতে বাধ্য হলেন ধারাভাষ্যকাররা।

আইপিএল ২০১৬ আসরে এখন পর্যন্ত সেরা বোলিং ইকোনমি মুস্তাফিজের।

আইপিএলে ৪ ওভারের বোলিং স্পেলে এর আগে সেরা বোলিং ইকোনমি ছিল রজত বাটিয়ার। ৪ ওভার শেষে ১০ রানের খরচায় ১টি উইকেট নিয়েছিলেন তিনি।

Banglabid

এরপর ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের ৫৯ ও শিখর ধাওয়ানের ৪৫ রানের সুবাদে ১৩ বল বাকি রেখে পাঁচ উইকেটের সহজ জয় পায় সানরাইজার্স হায়দরাবাদ।

ডেভিড ওয়ার্নার ৩১ বলে সাতটি চার ও তিনটি ছয়ে ৫৯ রান করেন। অপরদিকে শিখর ধাওয়ান ৪৪ বলে চারটি চারে করেন ৪৫ রান।

এই দুই ওপেনার পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে মাত্র ৫৯ বলে ৯০ রানের দূর্দান্ত এক জুটি উপহার দেন।

Reneta

এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের অসাধারণ মিতব্যায়ী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৩ রান করে পাঞ্জাব।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাঞ্জাবের ব্যাটসমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে রাখে হায়দরাবাদের ব্যাটসম্যানরা। দলীয় ১৪ রানের মাথায় ভুবেনশ্বর কুমার মুরালি বিজয়কে (২) রানে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে উইকেট পতনের সূচনা করেন।

ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভারে মেডেন নিয়ে চমক উপহার দেন কাটার মাস্টার মুস্তাফিজ। তার প্রথম ওভারের পঞ্চম বলে ধাওয়ানের হাতে রান আউটের খড়গে কাটা পড়েন মানান ভোহরা।

নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শন মার্শকে ফেরান মুস্তাফিজ। প্রথম ওভার মেডেনের পর দ্বিতীয় ওভারে মাত্র ১ রানের খরচায় ১ উইকেট তুলে নেন বাংলাদেশী এই কাটার মাস্টার।

বল হাতে নিজের তৃতীয় ওভারে নিজের সেরাটা ধরে রাখেন মুস্তাফিজ এই ওভার থেকে মুস্তাফিজ দেন মাত্র দুই রান।

ইনিংসের শেষ ওভারে নিজের চতুর্থ ওভার করতে এসে দ্বিতীয় বলেই তুলে নেন নাইককে। শেষ ওভারে মাত্র ছয় রান দেন কাটার মাস্টার।

এর আগে দশম ওভারে অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে হেনরিকের বলে দারুণ এক ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ।

পাঞ্জাবের ব্যাটসম্যানদের মধ্যে শন মার্শ ৩৪ বলে তিন চার ও দুই ছয়ে ৪০ রান করেন। শেষদিকে প্যাটেলের অনবদ্য ১৭ বলে তিন ছয় ও এক চারে ৩৬ রানের সুবাদে ১৪৩ রানের পুঁজি পায় পাঞ্জাব।

বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান আইপিএলে প্রত্যেক ম্যাচেই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন। তার বোলিং ভেলকিতে ভুগছেন না এমন কোনো ব্যাটসম্যান নেই এ টুর্নামেন্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলমুস্তাফিজুর রহমানসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুস্তাফিজ ! মুস্তাফিজ ! মুস্তাফিজ !

পরবর্তী

কেনো হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন রাবি শিক্ষকরা

পরবর্তী

কেনো হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন রাবি শিক্ষকরা

বার্সার আধাডজন, কষ্টে জিতলো রিয়াল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT