চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া থেকে আরসা’র ৫ সদস্যসহ ১২ রোহিঙ্গা গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:৫৫ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
উখিয়া থেকে গ্রেপ্তার ১২ রোহিঙ্গা ও আরসা সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী হিসেবে পরিচিত কথিত আরসা’র ৫ সদস্যসহ ১২ জন রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্য ও থানা পুলিশ যৌথভাবে সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এর মধ্যে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ জন ও মধুরছড়া ক্যাম্প থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ১১ অক্টোবর উখিয়ার বালুখালী পানবাজার ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১৬ ব্লকে একদল রোহিঙ্গার ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এ সময় দেশীয় অস্ত্রসহ কথিত আরসা’র সদস্য ৫ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি দা, ২টি ছোরা ও লোহার রড দিয়ে তৈরি ৮টি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আরো ৬-৭ জন রোহিঙ্গা পালিয়ে যেতে সক্ষম হয়।

Banglabid

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- ৯ নং ক্যাম্পের সি/১৫ ব্লকের মুক্তার আহাম্মদের পুত্র ওমর ফারুক (১৯), একই ক্যাম্পের মৃত আব্দুস সালামের পুত্র মুক্তার আহাম্মদ (৫০), সি/১৩ ব্লকের নুর আলমের পুত্র মোহাম্মদ সলিম (৩৮), ১১ নং ক্যাম্পের এ/১ ব্লকের লিয়াকত আলীর পুত্র মো. আরাফাত (২৫) ও ই/১২ ব্লকের সৈয়দ হোসেনের পুত্র মনসুর আলম (২৫)।

গ্রেপ্তারকৃত ওমর ফারুক, মুক্তার আহাম্মদ, মোহাম্মদ সলিম কথিত আরসার অন্যতম নেতা ডা. ওয়াক্কাস ওরফে নুর কলিম এর ঘনিষ্ঠ সহচর এবং উক্ত সংগঠনের সদস্য, গ্রেপ্তারকৃত মোঃ আরাফাত কথিত আরসা’র তালিকাভুক্ত সন্ত্রাসী ও মনসুর আলম চিহ্নিত মাদক কারবারী এবং কথিত আরসা’র সদস্য।

অপরদিকে ১৪ এপিবিএন সদস্য ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ১১ অক্টোবর সকালে উখিয়ার মধুরছড়া ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৯ ব্লকের পানির টাংকির পুর্ব পাশে এ অভিযান চালানো হয়।

Reneta

মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম সন্ধ্যায় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৫-৩০ জন রোহিঙ্গা সন্ত্রাসী উখিয়ার মধুরছড়া ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৯ ব্লকের পানির টাংকির পুর্ব পাশে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করার সংবাদ পাই। এ সংবাদে এপিবিএন ও উখিয়া থানা পুলিশসহ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পলানোর সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা পলিয়ে যাওয়া আরো ২৭ জনের নাম ঠিকানা প্রকাশ করে জানান, তারা সঙ্ঘবদ্ধ হয়ে ক্যাম্পে অপহরণ, ডাকাতি, চাদাঁবাজি, হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত রয়েছে। ডাকাতি করার উদ্দেশ্যে সকলে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে তারা।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ৩নং ক্যাম্পের ডি/২২ ব্লকের মৃত নূর হোসেনের পুত্র ইউনুছ (৪০), ১৭নং ক্যাম্পের এইচ/১০২ ব্লকের মো. হোসেনের পুত্র মো. তাহের (২৭), ৫নং ক্যাম্পের জি/৫২ ব্লকের মৃত আমির হোসেনের পুত্র কানফুডুক (২৮), ১ ইস্ট ক্যাম্পের ডি/৫ ব্লকের নুর কবিরের পুত্র মো. রফিক (৩০), ৬নং ক্যাম্পের বি-১০ ব্লকের মৃত ফজলুল করিমের পুত্র আমির হোসাইন (৫৪), ৭নং ক্যাম্পের ডি/৩ ব্লকের মৃত সুলতান আহমদের পুত্র মো. জাফর আলম (৩২)। এছাড়াও পুলিশ এসল্ট মামলার আসামী আব্দুস শুকুর নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরসারোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেমন হল টাইগারদের বিশ্বকাপ জার্সি

পরবর্তী

ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ২১১

পরবর্তী
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ২১১

বাংলাদেশ ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা ম্যাচ শেষে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলিদের বিদায় করে ফাইনালের পথ খোলা রাখল সাকিবরা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT