চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে শরীয়তপুরে নতুন ফেরিঘাট চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
জনপদ, শরীয়তপুর
A A

ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট কমাতে মঙ্গলমাঝি, সাত্তার মাদবর-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে শরীয়তপুরের জাজিরার মঙ্গল মাঝির (সাত্তার মাদবর) ঘাটে নতুন আরেকটি ফেরিঘাট চালু হয়েছে। আজ বুধবার নতুন ঘাটটিতে ফেরি নোঙর ও যানবাহন ওঠানামা পুরোদমে শুরু হয়।

সোমবার বিকেলে ঘাটে যুক্ত করা হয়েছে পন্টুন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষামূলকভাবে কর্ণফুলী নামের একটি ছোট ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসে জাজিরার সাত্তার মাদবর নতুন ফেরিঘাটে।

বিআইডব্লিটিএ শিমুলিয়া নদী বন্দরের নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপ-পরিচালক ওবায়দুল করিম খান বলেন, মঙ্গল মাঝির নতুন ঘাটটির কাজ শুরু হয় ১৯ এপ্রিল। সাতদিনে ঘাটের কাজ শেষ হয়। নতুন ঘাটটির ফলে এখন মঙ্গলমাঝি ঘাটে একসঙ্গে তিনটি ফেরি নোঙর ও যাত্রী-যানবাহন ওঠানামা করতে পারবে। আগে ঘাটটিতে দুটি ফেরি নোঙরের সুযোগ ছিল। মাঝেমধ্যেই আবার একটি নোঙর করলে আরেকটি নোঙরের করার জন্য অপেক্ষা করতে হতো। এতে যানবাহনকে বেশি সময় ঘাটে অপেক্ষা করতে হতো। আসন্ন ঈদে যানবাহনের সংখ্যা বাড়বে। তাই নতুন ঘাট স্থাপন করা হয়েছে। নতুন ঘাটটিতে মিডিয়াম, কে-টাইপ ও ডাম্প ফেরি নোঙর করছে। ফলে ফেরি চলাচলে আরও গতি আসবে। ঘাটে যানবাহন নিয়ে যাত্রীদের বেশি সময় অপেক্ষা করতে হবে না। এছাড়া এই রুটে দিনে-রাতে মোট ৮টি ফেরি চলাচল করছে। আরও দুটি ফেরি যুক্ত করার পরিকল্পনা চলছে। তিনি বলেন, পদ্মা সেতু এড়িয়ে শিমুলিয়া-মঙ্গল মাঝি ও বাংলাবাজার-শিমুলিয়া নৌ-রুটে ২৪ ঘণ্টা ফেরি সচল থাকবে।

Banglabid

ঘাট এলাকার বাসিন্দা কাজি মো. বাচ্চু ও জামাল হোসেন ফকির বলেন, আগে একটি ফেরি ঘাট ছিল। এতে আমাদের সড়কটিতে যানজট লেগেই থাকতো। নতুন আরেকটি ফেরি ঘাট হওয়া যানজট কমেছে। এতে যাত্রী, গাড়ির ড্রাইভার ও আমাদের জন্য ভালো হয়েছে।

এদিকে, ফেরির পাশাপাশি মঙ্গল মাঝির ঘাটে ২০টি লঞ্চ ও ২৩টি স্পিডবোট সচল রয়েছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ যাত্রাফেরিঘাটরমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT