চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আনন্দযাত্রার অপেক্ষা

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৮:৫৫ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৬
বাংলাদেশ
A A

অাজ থেকে ঈদ উপলক্ষে রাজধানীবাসীর বাড়ি ফেরা শুরু হচ্ছে। ঈদ যাত্রায় মহাসড়কে মানুষের দুর্ভোগ সহনীয় পর্যায়ে রেখে গাড়ির চাকা সচল রাখার চ্যালেঞ্জ নিয়েছে হাইওয়ে পুলিশ। পর্যাপ্ত লঞ্চ থাকায় নৌপথেও এবার ঈদ যাত্রা আনন্দময় হবে আশা লঞ্চ মালিক সমিতির। আর শিডিউল ঠিক রেখে রেল পরিচালনার কথা জানিয়েছে রেলওয়ে।

পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে এবার রাজধানী এবং আশপাশের জেলা থেকে দুই কোটি মানুষ সড়ক, নৌ এবং রেলপথে ভ্রমণ করবে।

ঈদে সব চেয়ে বেশি মানুষ ট্রেনে ভ্রমণ করে। রেলপথে কড়া নিরাপত্তায় থাকবে পুলিশ। নতুন কোচ সংযোজন এবং পুরাতন কোচ মেরামত করে সংযোজনের পাশাপাশি অতিরিক্ত ইঞ্জিনও প্রস্তুত রেখেছে রেলওয়ে।

Banglabid

ভরা বৃষ্টি মৌসুমে ঈদ এবং ঈদের পর সন্তানের স্কুল থাকায় এবার নৌপথে যাত্রী কম হওয়ার আশঙ্কা লঞ্চ মালিকদের। তবে যারা যাবেন তাদের জন্য প্রতিদিন ২শ’ লঞ্চ ছেড়ে যাবে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।

যারা বাসের টিকিট কেটেছেন তাদের আনন্দযাত্রা শুরু সন্ধ্যার পর থেকে। ঈদ যাত্রায় যানজটে পড়ে যাতে মানুষের আনন্দ মাটি না হয় সে জন্য হাইওয়ে পুলিশের দুই হাজার সদস্য নিয়োজিত থাকছে। সঙ্গে জেলা, নৌ, শিল্প এবং কমিউনিটি পুলিশের বিপুল সদস্য নিয়োজিত করেছে প্রশাসন।

হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম বলেন, যেকোন ঈদের তুলনায় এবছর আরও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়েছে। সম্মানিত যাত্রীদের প্রতি অনুরোধ রাখবো আপনারা বাসের ছাদে উঠে চলাচল করবেন না এবং অতিদ্রুত বেগে গাড়ি চালানোর জন্য চালক ভাইদেরকে অনুরোধ করবেন না।

Reneta

ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-ময়মনসিংহ নতুন চার লেইনে মহাসড়ক এবার যাত্রীদের দুর্ভোগ কমাবে। সঙ্গে নৌ পথে আধুনিক সুন্দরবন লঞ্চ এবং রেলপথে নতুন ট্রেন সোনার বাংলা এবার ঈদে মানুষের জন্য উপহার হিসেবেই দেখছে কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT