চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ‘ক্যাপ্টেন খান’-এর জন্য খুলছে বন্ধ হল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
বিনোদন
A A

উৎসব মানেই দেশের বড় পর্দায় শাকিব খানের ছবি! আসছে ঈদুল আযহা। সে উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তারকা এই অভিনেতার একমাত্র ছবি ‘ক্যাপ্টেন খান’। অন্যান্য বার শাকিবের একাধিক ছবি মুক্তি পেলেও এবার থাকছে একটি মাত্র ছবিই। তাই এই ছবিটি নিয়ে সবারই বেশ আগ্রহ। ছবিটি নিয়ে বাজি ধরছেন প্রত্যন্ত অঞ্চলের হল মালিকরাও!

আর তাই সারাদেশে বন্ধ থাকা শতাধিক সিনেমা হলে ‘ক্যাপ্টেন খান’ দেখানোর জন্য তালা খুলছে। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবির প্রযোজনা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

এর মধ্যে ‘ক্যাপ্টেন খান’-এর পোস্টার, টিজার ও গান প্রকাশ পেয়েছে। সেগুলো দারুণ জনপ্রিয়তা পাওয়ায় নড়েচড়ে বসেছেন সবাই।

Banglabid

এ নিয়ে সেলিম খান বলেন, ২০০ সিনেমা হলে মুক্তি দিতে চেয়েছিলাম ‘ক্যাপ্টেন খান’। কিন্তু মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই হল মালিকদের চাহিদা বাড়ছে। বন্ধ থাকা হল মালিকরাও আসছেন। তাদের চাহিদার কারণে এখন ২৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে হচ্ছে!

সেলিম খান বলেন, ‘ক্যাপ্টেন খান’-এর জন্য ঈদে শতাধিক বন্ধ সিনেমা হল আবার চালু হচ্ছে বলে জেনেছি৷ প্রতিটি হলে হাই রেন্টালে ছবি দিচ্ছি। শাপলা মিডিয়া এখনো পর্যন্ত যতগুলো ছবি মুক্তি দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ‘ক্যাপ্টেন খান’ ছবির।

এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাথে কথা বলে জানা গেছে, সারাবছর বন্ধ থাকলেও ঈদ মৌসুমে অনেকগুলো বন্ধ হল চালু হয়। এবার যেসব সিনেমা হল খুলছে সেগুলোতে শাকিব খানের ছবি ‘ক্যাপ্টেন খান’ প্রদর্শিত হবে।

Reneta

‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিবের নায়িকা বুবলী। আরো আছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমূখ। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাপ্টেন খানবুবলীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাগদান সেরেই চমকে দিলেন প্রিয়াঙ্কা

পরবর্তী

‘অপরাধী’কে ছুঁতে পারবে আলিফের ‘বেঈমান’?

পরবর্তী

‘অপরাধী’কে ছুঁতে পারবে আলিফের ‘বেঈমান’?

রোববার দেশে আসছে স্বপ্নের বোয়িং ‘আকাশবীণা’

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT