চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ৫ নাটকের শুটিংয়ে মালয়েশিয়ায় মোশাররফ করিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ০৫, মে ২০১৯
বিনোদন
A A

অভিনেতা মোশাররফ করিম এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখানে তিনি ঈদকে টার্গেট করে নির্মিত ৫টি নাটকের শুটিং করছেন। তবে জনপ্রিয় এই অভিনেতা একা নয়, সঙ্গে আছেন তার স্ত্রী রোবেনা রেজা জুঁই ও একমাত্র সন্তান।

মালয়েশিয়ায় নির্মাতা সাজিন আহমেদ বাবু’র দুটি নাটক, রুলিন রহমানের একটি ও উজ্জ্বল মাহমুদের দুটি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।

মালয়েশিয়া থেকে চ্যানেল আই অনলাইনকে এ খবর জানিয়েছেন নির্মাতা সাজিন আহমে বাবু।

Banglabid

তিনি বলেন, ১৯ এপ্রিল মালয়েশিয়ায় এসেছেন মোশাররফ করিম। দেশে ফিরবেন ১১ মে। এরমধ্যেই নাটকগুলোতে কাজ করছেন তিনি। অভিনয়ের বাইরে ব্যক্তিগত কাজও সেরে নিচ্ছেন মোশাররফ করিম।

মূলত, মালয়েশিয়াতে তিনি পারিবারিক ও ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। ওই কাজগুলোর ফাঁকে ফাঁকে সময় বের করে শুটিংও সারছেন মোশাররফ করিম।

Reneta

নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, সারাবছর মোশাররফ ভাই শুটিং নিয়ে ব্যস্ত থাকে। ঈদ এলে প্রেসার আরও বাড়ে। এমনিতেই তার শিডিউল পাওয়া যায় না। আর কোনো উৎসব এলে তো শিডিউল পাওয়া আরও মুশকিল হয়। ব্যক্তিগত ও পারিবারিক কাজের পাশাপাশি যতটুকু সময় পাওয়া যাচ্ছে এরমধ্যেই শুটিং করছি। উনিও সময় দিচ্ছেন।

এই ৫টি নাটকের মধ্যে সাজিন আহমেদ বাবুর সঙ্গে মোশাররফ করিম নিজেও একটি নাটকের প্লট তৈরি করেছেন। ওই নাটকের নাম ‘মনটা খারাপ হয়’।

নির্মাতা বাবু বলেন, দেশে থাকলে গল্প ভাবনা দিয়েছিলেন মোশাররফ ভাই। মালয়েশিয়ায় এসে চিত্রনাট্য তৈরি করেছি। সাইকোলজিক্যাল অনেক বিষয় নিয়ে এ নাটকের গল্প। প্রায় বছর খানেক পর মোশাররফ ভাইয়ের গল্প নাটক আসছে।

জানা গেছে, মোশাররফ করিম ইতোমধ্যে চারটি নাটকের শুটিং শেষ করেছেন। তিনি ছাড়াও এসব নাটকগুলোতে অভিনয় করছেন কল্যাণ কোরাইয়া, স্বাগতা, সাকিবা, কাজল সূবর্ণা, নেহা, মাহা, শহিদুল্লাহ সবুজ, বড়দা মিঠু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কল্যাণ কোরাইয়ামালয়েশিয়ামোশাররফ করিমলিড বিনোদনসাজিন আহমেদ বাবুস্বাগতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফণী নিয়ে মমতা-মোদির বাহাস

পরবর্তী

সিটি কর্পোরেশনের দুই প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব

পরবর্তী
করোনা

সিটি কর্পোরেশনের দুই প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব

ফাইল ফটো

সোমবার এসএসসির ফল

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT