চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি’র সভা বর্জন করায় কমিশনার মাহবুবের প্রশংসায় বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচন কমিশনের সভা থেকে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বেরিয়ে এসে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যথার্থ কাজ করেছেন বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, একতরফা নির্বাচনের অনুষঙ্গ যারা হতে চায় না জনগণ তাদের সঙ্গে আছে।

রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কারো কথা শুনেন না। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোন বার্তা আসবে তার অপেক্ষায় থাকেন। এমন অবস্থায় সভা বর্জন করেছেন মাহবুব তালুকদার। তার এমন সাহসী ভূমিকার জন্য জনগণ সাথে আছে।

Banglabid

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এই সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সোমবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সভা শুরু হয়।

অংশগ্রহণমূলক নির্বাচন, সরকারের সঙ্গে সংলাপ, নির্বাচনে সেনাবাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়াসহ ৫ টি বিষয়ে মতামত দিতে না দেয়ার প্রতিবাদে সভা বর্জন করেন মাহবুব তালুকদার৷

Reneta

রিজভী বলেন, সবাই চায় সুষ্ঠু ভোট৷ কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যদি তা না করে একতরফা নির্বাচনের সঙ্গী হন তাহলে সেটা দুঃখজনক।

এর আগে ৩০ আগস্ট ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে আইন সংস্কারের উদ্যোগে ভিন্নমত পোষণ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

গতবছর ফেব্রুয়ারিতে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত অন্তত চারটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একতরফা নির্বাচনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনরুহুল কবির রিজভীসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডোপ টেস্টে বাধ্য করায় খেপেছেন বোল্ট

পরবর্তী

এ আর রহমানের জন্য গাইলেন ব্রায়ান অ্যাডামস

পরবর্তী

এ আর রহমানের জন্য গাইলেন ব্রায়ান অ্যাডামস

নির্বাচন কমিশন-নির্বাচনের প্রস্তুতি

যেসব বিষয় দেখে নির্বাচনে প্রার্থী বাছাই করতে হবে

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT