চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দু’দলেরই জয় দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েল-ইসরায়েলের নির্বাচন-জয় দাবি

ইসরায়েলের জাতীয় নির্বাচনে পাল্টাপাল্টি জয়ের দাবি করেছে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং সাবেক সেনাপ্রধান বেন্নি গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট জোট।

বিবিসি জানিয়েছে, প্রাথমিক ফলাফল অনুসারে সাবেক সেনাপ্রধান মধ্যপন্থী বেনি গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট জোট ৩৬ বা ৩৭টি আসন পেতে যাচ্ছে। আর লিকুদ পার্টির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু পেতে যাচ্ছেন ৩৩ থেকে ৩৬টি আসন।

কিন্তু ইতোমধ্যে দু’জনই নিজেদেরকে বিজয়ী বলে দাবি করছেন।

Banglabid

ব্লু অ্যান্ড হোয়াইট এক বিবৃতিতে বলেছে: ‘আমরা জিতে গেছি! ইসরায়েলি জনগণ তাদের মতামত জানিয়ে দিয়েছে! এবারের নির্বাচনে কে জয়ী আর কে পরাজিত তা স্পষ্টই বোঝা যাচ্ছে।’

অন্যদিকে তেল আবিবে নিজ দলের নির্বাচনী সদর দপ্তরে বিজয় উৎসব করছেন নেতানিয়াহুও। ‘আজকের রাত বিশাল জয়ের রাত। ইসরায়েলের জনতা যে আমাকে পঞ্চম মেয়াদের জন্যও বিশ্বাস করেছে, সেজন্য আমি আবেগাপ্লুত।’

অবশ্য নির্বাচন পরবর্তী দু’টি জরিপে নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার গঠন করতে পারবে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। তবে তৃতীয় আরেকটি জরিপের ফল থেকে মনে করা হচ্ছে, গান্টজের নেতৃত্বাধীন মধ্যবামপন্থী দলগুলোর সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে এবারের নির্বাচনে।

Reneta

প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট ‘নেসেটে’ কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রতিবারই জোট সরকার দেশ পরিচালনা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলবেনইয়ামিন নেতানিয়াহু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজহারুল ও কায়সারের আপিল শুনানি ১৮ জুন

পরবর্তী

সিলেটে রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে- সিজন ২’ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত

পরবর্তী

সিলেটে রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে- সিজন ২’ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত

আয়াক্সের বিপক্ষে শুরু থেকেই থাকবেন রোনালদো

সর্বশেষ

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬

‘স্বৈরশাসকদের পরিণতি কেমন হয় শেখ হাসিনা ইতিহাস থেকে সেই শিক্ষা নেয় নাই’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT